ঢাকা ০৬:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

মাইক্রোবাসের চাপায় মুক্তিযোদ্ধার মৃত্যু। 

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ)
  • নিউজ প্রকাশের সময় : ০১:১৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩ ১৪৯ বার পড়া হয়েছে

মাইক্রোবাসের চাপায় মুক্তিযোদ্ধার মৃত্যু।

ব্রাহ্মণবাড়িয়ায় রাস্তা পারাপার সময় বিপরীত দিকে হতে আসা মাইক্রোবাস চাপায় সৈয়দ শফিকুর রহমান (৭৫) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সকালে ১০ টায় ঢাকা-সিলেট মহাসড়কের কুট্রাপাড়া খাজা গরীবে নেওয়াজ সিএনজি ফিলিং স্টেশনের সামনে এই দুর্ঘটনা ঘটে।

সৈয়দ শফিকুর রহমান ব্রাহ্মণবাড়িয়া সদর পৌর এলাকার পশ্চিম মেড্ডার শরীফপুরের মৃত সৈয়দ নূর তাজ মোল্লার ছেলে।

খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস দেশপ্রিয়কে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সরাইলের কুট্রাপাড়ায় বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের ছেলের গাড়ির যন্ত্রাংশের দোকান রয়েছে। সকালে তিনি তার ছেলের দোকানে যান। সেখানে থেকে তিনি ঢাকা-সিলেট মহাসড়ক পারাপার হচ্ছিলেন। এসময় ঢাকা থেকে সিলেটগামী একটি মাইক্রোবাস তাকে চাপা দিয়ে চলে যায়। তাকে গুরুতর আহত অবস্থায় জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, মৃত ঘোষণা করার পর বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের মরদেহ বাড়িতে নিয়ে যায় হয়েছে। আমরা বাড়িতে পুলিশ পাঠাচ্ছি। এই ঘটনায় মাইক্রোবাস আটক করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

মাইক্রোবাসের চাপায় মুক্তিযোদ্ধার মৃত্যু। 

নিউজ প্রকাশের সময় : ০১:১৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩