টাঙ্গাইল দেলদুয়ার আওয়ামী’লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন এমপি টিটু
- নিউজ প্রকাশের সময় : ০৬:১২:৪৩ অপরাহ্ন, বুধবার, ২৭ সেপ্টেম্বর ২০২৩ ১৬৪ বার পড়া হয়েছে

টাঙ্গাইল দেলদুয়ার আওয়ামী’লীগ নেতাকর্মীদের সাথে মতবিনিময় করলেন এমপি টিটু
টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা লীগ স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন টাঙ্গাইল ৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। বুধবার সকালে দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ ফজলুল হকের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন,দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুল হাসান মারুফ,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, এহসানুল হক সুমন,উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এস, প্রতাপ মুকুল, দেলদুয়ার সদর ইউপি চেয়ারম্যান, মো. মাসুদ উজ্জামান খান, ডুবাইল ইউপি চেয়ারম্যান, মো. ইলিয়াস মিয়া, ফাজিলহাটি ইউপি চেয়ারম্যান, মো. শওকত আলী, লাউহাটি ইউপি চেয়ারম্যান, শাহিন মোহাম্মদ খান, এলাসিন ইউপি চেয়ারম্যান, মো.মানিক রতন, দেউলী ইউপি চেয়ারম্যান, দেওয়ান তাহমিনা হক, পাথরাইল ইউপি চেয়ারম্যান, রাম প্রসাদ সরকার,আটিয়া ইউপি চেয়ারম্যান, সাজ্জাদ,ছাত্র লীগ সভাপতি, মোঃ মাসুদ রানা সহ আটটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি/ সম্পাদক বৃন্দ এবং ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।
এ সময় এমপি টিটু গত ১৭ তারিখে অনুষ্ঠিত নাগরপুর উপজেলা আওয়ামীলীগের বিশাল জনসভা সফলভাবে সম্পূর্ণ করার জন্য সকল নেতাকর্মীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, গত সতেরো সেপ্টেম্বর নাগরপুরে স্থানীয় সংসদ সদস্য আহসান ইসলাম টিটুর নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগ এক বিশাল জনসভার আয়োজন করে। উক্ত জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কৃষিমন্ত্রী ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ডক্টর আব্দুর রাজ্জাক। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ সভাপতি একুশে পদক প্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক সহ টাঙ্গাইলের আটটি আসনের মাননীয় সংসদ সদস্যবৃন্দ।















