ঢাকা ০৪:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

ড. ইউনূসকে  দুর্নীতি দমন কমিশন (দুদক)এর তলবি নোটিশ।

মেহেদী হাসান অলি (বিশেষ প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০৯:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩ ২৯৯ বার পড়া হয়েছে

ড. ইউনূসকে, দুর্নীতি দমন কমিশন (দুদক)এর তলবি নোটিশ।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে

দুর্নীতি দমন কমিশনের (দুদক)চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ বলেছেন,তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করেছেন বলে ড. ইউনূসকে ডেকেছেন।এলে ভালো, না এলে সেটা তার ব্যাপার।এ বিষয়ে আমার কোনো বক্তব্য নেই।

তিনি এমন মন্তব্য করেন।এক তলবি নোটিশে আগামী ৫ অক্টোবর ড. ইউনূসকে দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়।এমন খবর চাউর হলে এ বিষয়ে সকাল থেকে তদন্ত কর্মকর্তাসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অস্বীকার করেছেন।এরপর বিকেলে দুদক চেয়ারম্যান অফিস থেকে বের হয়ে যাওয়ার সময় গণমাধ্যমের সঙ্গে কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন,কাউকে জিজ্ঞাসাবাদের বিষয়টি কমিশনের কাজ নয়।কমিশন সিদ্ধান্ত নেয় মামলা হবে কি,হবে না।এ বিষয়ে মামলা হয়েছে,এখন তদন্ত কর্মকর্তা ঠিক করবেন কাকে তিনি ডাকবেন।তিনি যাকে প্রয়োজন মনে করবেন ডাকবেন।এটা তার নিজস্ব বিষয়।আমি গণমাধ্যমে প্রকাশিত হওয়ার পর জেনেছি।তদন্ত কর্মকর্তা প্রয়োজন মনে করেছেন তাকে ডেকেছেন,এলে ভালো,না এলে সেটা তার ব্যাপার।ড. ইউনূসকে হয়রানি করা হচ্ছে কি না-এমন এক প্রশ্নের জবাব তিনি বলেন, তাকে হয়রানি কেন করা হবে?শ্রমিকদের লভ্যাংশ আত্মসাতের অভিযোগের ভিত্তিতে কারখানা পরিদপ্তর থেকে তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দুদক তদন্ত করেছে ও মামলা হয়েছে।এখানে হয়রানি কেন বলছেন?

গত ২৭ সেপ্টেম্বর ড.ইউনূসের উদ্দেশ্যে লেখা চিঠিতে বলা হয়,গ্রামীণ টেলিকম কোম্পানির পরিচালনা পর্ষদসহ ১৩ জন আসামির বিরুদ্ধে ২৫.২২ কোটি টাকা মানি লন্ডারিং মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে আপনার বক্তব্য শ্রবণ ও গ্রহণ করা একান্ত প্রয়োজন।আগামী ৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টায় উপযুত্ত বিষয়ে বক্তব্য দেওয়ার জন্য দুদক কার্যালয়ে উপস্থিত হয়ে তদন্তকার্যে সহযোগিতা করতে আপনাকে অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ড. ইউনূসকে  দুর্নীতি দমন কমিশন (দুদক)এর তলবি নোটিশ।

নিউজ প্রকাশের সময় : ০৯:২১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ অক্টোবর ২০২৩