ঢাকা ০৮:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

নড়াইলে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইন প্রতারক গ্রুপের ০২ সদস্য বিপুল পরিমাণ সিম ও ডিভাইসসহ আটক

স্বপন (বিশেষ রিপোর্টার )
  • নিউজ প্রকাশের সময় : ০৮:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩ ২২১ বার পড়া হয়েছে

নড়াইলে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইন প্রতারক গ্রুপের ০২ সদস্য বিপুল পরিমাণ সিম ও ডিভাইসসহ আটক

নড়াইল জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোসা: সাদিরা খাতুন মহোদয়ের নির্দেশনায় অদ্য ০৩ অক্টোবর ২০২৩ খ্রি: জনাব ছাব্বিরুল আলম, অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা এর তত্ত্বাবধানে অনলাইনে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন ধরনের পণ্য (ক্যামেরা, মোটরসাইকেল, মোবাইল ফোন ইত্যাদি) বিক্রির নামে প্রতারণার অভিযোগে ০২ (দুই) জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে DSLR Camera Bazar store নামে অনলাইন পেইজ খুলে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে বিভিন্ন ধরনের পণ্যদ্রব্য বিক্রির নাম করে গ্রাহকদের নিকট থেকে দীর্ঘদিন যাবৎ অর্থ উপার্জন করে আসছিল চক্রটি। অনলাইনে ছবি ও বিজ্ঞাপন দেখে ক্রেতারা আকৃষ্ট হতো। তাদের কাছ থেকে বিভিন্ন ধরনের পণ্য সামগ্রী ক্রয়ের অর্ডার দিতো। এভাবে ক্রেতাদের নিকট থেকে অগ্রিম অর্থ নিয়ে কাস্টমারদের সঙ্গে প্রতারণা করে চক্রটি। ডিবি পুলিশের এসআই(নি:) আলী হোসেন সঙ্গীয় ফোর্সসহ নড়াইল সদর থানার অনলাইন প্রতারণা সংক্রান্ত মামলা নং- ২৮, ২৮-০৯-২৩ খ্রিঃ এর সূত্র ধরে কালিয়া উপজেলার পাঁচগ্রাম ইউনিয়নের যাদবপুর এলাকায় অভিযান চালিয়ে অত্র গ্রামের জনৈক জামাল গাজী এর ছেলে মো: নাঈম গাজী(২৫) এবং উবায়দুর ভূইয়া এর ছেলে মো: হাবিবুল্লাহ(২৫) কে অনলাইন প্রতারণার দায়ে আটক করেছে। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত বিভিন্ন মডেলের ১০ (দশ) টি মোবাইল ফোন এবং বিভিন্ন কোম্পানির ২১ টি সিম কার্ড উদ্ধার করা হয়। আসামীদ্বয় নিজেদের অপরাধ স্বীকার করে বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নড়াইলে চটকদার বিজ্ঞাপনের মাধ্যমে অনলাইন প্রতারক গ্রুপের ০২ সদস্য বিপুল পরিমাণ সিম ও ডিভাইসসহ আটক

নিউজ প্রকাশের সময় : ০৮:০৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ অক্টোবর ২০২৩