ঢাকা ০১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে

নাগরপুরে ফিলিস্তিনের পক্ষে সংহতি সমাবেশে জনতার ঢল

সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • নিউজ প্রকাশের সময় : ০৫:৩৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ ৩৩৭ বার পড়া হয়েছে

নাগরপুরে ফিলিস্তিনের পক্ষে সংহতি সমাবেশে জনতার ঢল

ফিলিস্তিনে ইসরাইলের আগ্রাসী হামলার প্রতিবাদে নাগরপুরে মুসলিম তৌহিদী জনতার আয়োজনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ অক্টোবর) জুমার নামাজ শেষে উপজেলার সরকারি কলেজ সংলগ্ন সড়কে আশেপাশের বিভিন্ন মসজিদ থেকে আসা সাধারণ মুসল্লিদের অংশগ্রহণে এই শান্তিপূর্ণ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সংহতির এই সমাবেশে বক্তারা বলেন, প্রায় ৭৫ বছর ধরে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী ফিলিস্তিনের মুসলমানদের ওপর জুলুম অত্যাচার ও হামলা চালিয়ে যাচ্ছে। মুসলমানদের রক্ত নিয়ে এভাবে খেলা চলবে না। মুসলিম সমাজ জেগে উঠেছে তাদের মাতৃভূমি উদ্ধারে। বিশ্ব মুসলিম নেতৃবৃন্দকে ফিলিস্তিনের জনগণের পাশে থাকার জন্য অনুরোধ রইলো। সময় এসে গেছে, বিশ্ব মুসলিম নেতৃবৃন্দ ঐক্যবদ্ধ হয়ে পৃথিবীর মানচিত্র থেকে ইসরাইল নামক সন্ত্রাসী রাষ্ট্রকে মুছে দিতে হবে।

নাগরপুর বাজার জামে মসজিদের খতিব

হযরত মাওলানা মো. রফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও হাফেজ মাওলানা হেলাল উদ্দিন এর সঞ্চালনায় উক্ত বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, নাগরপুর বাজার জামে মসজিদ পেশ ইমাম হযরত মাওলানা মোঃ রফিকুল ইসলাম, ধলাপাড়া জামে মসজিদ পেশ ইমাম মাওলানা আল আমিন, নাগরপুর সরকারি কলেজ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি সাদিক মিয়া, দুয়াজানি কলেজ পাড়া জামে মসজিদ পেশ ইমাম ও খতিব মুফতি আব্দুল হাদী।

এছাড়াও হাফেজ আব্দুল আজিম, মাওলানা আবু হুরাইরা, মুফতি বেলাল হুসাইন, সহকারী অধ্যাপক শামীম মোহাম্মদ সেলিম, সূর্য আইডিয়াল স্কুল পরিচালক গোলাম মোস্তফা, নাগরপুর প্রেসক্লাব সদস্য ইউসুফ হোসেন লেনিন, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব বাবুল মেহেদী সহ স্থানীয় সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

নাগরপুরে ফিলিস্তিনের পক্ষে সংহতি সমাবেশে জনতার ঢল

নিউজ প্রকাশের সময় : ০৫:৩৫:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩