ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

তাঁর বিরুদ্ধে পুরোনো মামলা আছে,গতকাল শনিবারের সহিংসতার ঘটনায়ও মামলা হবে -ডিএমপি মুখপাত্র 

স্টাফ রিপোর্টার মেহেদী হাসান
  • নিউজ প্রকাশের সময় : ০১:৪৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১৫২ বার পড়া হয়েছে

তাঁর বিরুদ্ধে পুরোনো মামলা আছে,গতকাল শনিবারের সহিংসতার ঘটনায়ও মামলা হবে -ডিএমপি মুখপাত্র

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁকে গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছেন ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন।

বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির বলেন, আজ রোববার সকালে রাজধানীর গুলশান-২-এর বাসা থেকে মির্জা ফখরুলকে আটক করে ডিবি।

পরে ডিবির গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার হাফিজ আল আসাদ বলেন, মির্জা ফখরুলকে তাঁরা নিয়ে এসেছেন।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন বলেন, ডিবির গুলশান বিভাগ মির্জা ফখরুলকে আটক করেছে। তাঁকে ডিবির মিন্টো রোডের কার্যালয়ে নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে পুরোনো মামলা আছে। গতকাল শনিবারের সহিংসতার ঘটনায়ও মামলা হবে। তাঁকে গ্রেপ্তার দেখানো হবে।

গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ছিল। মহাসমাবেশ শুরুর আগেই কাকরাইলে দুপুর থেকে বিএনপির নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এই সংঘর্ষ পরে বিজয়নগর পানির ট্যাংক ও শান্তিনগর এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে বেলা তিনটার দিকে বিএনপির মহাসমাবেশ পণ্ড হয়ে যায়।

বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে রক্তক্ষয়ী সংঘর্ষে পুলিশের এক সদস্য ও যুবদলের ওয়ার্ড পর্যায়ের এক নেতা নিহত হন। সংঘর্ষে আহত হয়েছেন পুলিশের ৪০ ও আনসারের ২৫ জন সদস্য। আহত হয়েছেন কমপক্ষে ১৫ জন সাংবাদিক। সংঘর্ষে হাজারের বেশি নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি বিএনপির।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তাঁর বিরুদ্ধে পুরোনো মামলা আছে,গতকাল শনিবারের সহিংসতার ঘটনায়ও মামলা হবে -ডিএমপি মুখপাত্র 

নিউজ প্রকাশের সময় : ০১:৪৯:০২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩