ঢাকা ১২:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

যৌতুক দিতে ব্যর্থ গৃহবধূর আত্নহত্যা

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩ ১৪২ বার পড়া হয়েছে

যৌতুক দিতে ব্যর্থ গৃহবধূর আত্নহত্য

৭ নভেম্বর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ায় যৌতুকের অর্থে টাকা দিতে না পেরে সায়মা জেরিন (৩০) নামে এক গৃহবধূ কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) বেলা ১১ টার দিকে শহরের গোকর্ণঘাট দক্ষিণ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সায়মা জেরিন শহরের উত্তর পৈরতলার ছয়ঘড়িয়া পাড়ার আবুল কাসেমের মেয়ে। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সায়মা জেরিনের বাবা আবুল কাসেমের অভিযোগ, হান্নান ও শ্বশুরবাড়ির লোকজন সায়মা জেরিনকে পিটিয়ে হত্যা করেছে। সায়মা জেরিন কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেনি তাকে হত্যা করা হয়েছে।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১৪ বছর আগে সায়মা জেরিনকে শহরের গোকর্ণঘাট দক্ষিণ পাড়ার গণি মিয়ার ছেলে হান্নান মিয়ার সাথে পারিবারিক ভাবে বিয়ে দেন। তাদের সংসারে রামিশা (১২) ও রাফিসা (১০) নামে দুইটি মেয়ে সন্তান আছে। বিয়ের পর থেকে যৌতুকের জন্য স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হতো। যৌতুকের টাকার জন্য একাধিকবার সায়মা জেরিনকে মারধোর করেছে হান্নান৷ এসব বিষয় নিয়ে হান্নানের সাথে অভিমান করে সায়মা জেরিন স্বামীর বাড়ীতে কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেন।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন সত্যতা নিশ্চিত করে জানান, পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছে। লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। মৃত্যুর সঠিক কারন জানার জন্য ময়নাতদন্তের রিপোর্ট আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঘটনাস্থলে ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

যৌতুক দিতে ব্যর্থ গৃহবধূর আত্নহত্যা

নিউজ প্রকাশের সময় : ০৬:৪৯:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০২৩