ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

কুড়িগ্রামে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত।

রিপোর্টার রাশেদ কবির 
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৩৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ১৬৫ বার পড়া হয়েছে

কুড়িগ্রামে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) রাবার বুলেটে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন।

মঙ্গলবার (১৪ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বাগভান্ডার বিজিবি ক্যাম্পের আওতাধীন পূর্ব ভোট সীমান্তে এ ঘটনা ঘটে।

আহত ওই যুবকের নাম আশরাফুল আলম (২৫)। তিনি ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের পূর্ব ভোটহাট গ্রামের আলী আকবরের ছেলে। তিনি অবৈধ পথে সুপারি পারাপার করছিলেন বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে কয়েকজন যুবক উপজেলা বাগভান্ডার বিজিবি ক্যাম্পের আওতাধীন পূর্ব ভোট সীমান্তের আন্তর্জাতিক সীমানা পিলার ৯৫৭-এর সাব পিলার ৪ এস ও ৫ এসের মাঝামাঝি স্থানে অবৈধ পথে সুপারি পারাপারের সময় ভারতের কালমাটি বিএসএফ ক‍্যাম্পের টহলরত বিএসএফ সদস্যদের ছোড়া রাবার বুলেটে আহত হন আশরাফুল। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাত পৌনে দুইটার দিকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. ফাতেমা জানান, ছররা গুলির আঘাতে অসুস্থ এক ব‍্যক্তি হাসপাতালে চিকিৎসার জন‍্য এসে ছিলেন। প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, বিএসএফের ছররা গুলিতে এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছে বলে শুনেছি।

লালমনিরহাট ১৫ বিজিবির লে. কর্ণেল আহমেদ বজলুর রহমান জানান, সীমান্তে রাবার বুলেটে একজন আহত হয়েছেন বিষয়টি শুনেছি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুড়িগ্রামে বিএসএফ এর গুলিতে বাংলাদেশি যুবক আহত।

নিউজ প্রকাশের সময় : ০৭:৩৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩