জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় সিরাজদিখানে আওয়ামী লীগের আনন্দ
- নিউজ প্রকাশের সময় : ০৮:৩৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ১৩৫ বার পড়া হয়েছে

জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় সিরাজদিখানে আওয়ামী লীগের আনন্দ
শোভাযাত্রা!
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় মুন্সীগঞ্জের সিরাজদিখানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আনন্দ শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সিরাজদিখান বাজার জেড এইচ শিকদার শপিং কমপ্লেক্সের সামনে থেকে শোভাযাত্রা থেকে বের হয়ে সিরাজদিখান সড়ক প্রদক্ষিন করে উপজেলা মোড়ে আওয়ামী লীগের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এরপর পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদের নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সিনিয়র সহ সভাপতি এসএম সোহরাব হোসেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কাশেম,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহসিন ভূইয়া,
উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মঈনুল হাসান নাহিদ,জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও রশুনিয়া ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আবু সাঈদ, জেলা হিন্দু-বৌদ্ধ- খ্রিস্টান ঐক্য পরিষদ সাধারণ সম্পাদক সুবীর চক্রবর্তী, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য আনিসুর রহমান রিয়াদসহ আওয়ামী লীগ, য্বুলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতা কর্মী উপস্থিত ছিলেন।















