ঢাকা ০৪:১২ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

এক ব্যক্তি একদলের দুঃশাসনে বাংলাদেশ এক বন্দী শিবিরে আটকে আছে: রিজভী

রিপোর্টার মোঃ মনির হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ ১৫১ বার পড়া হয়েছে

এক ব্যক্তি একদলের দুঃশাসনে বাংলাদেশ এক বন্দী শিবিরে আটকে আছে: রিজভ

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘দেশে এখন গণতন্ত্র মৃত। বার বার গণতন্ত্রকে হত্যা করা আওয়ামী লীগের নিজস্ব শৈলী। সুষ্ঠু নির্বাচনের দাবি তোলা মাত্রই রক্ত ঝরানো হচ্ছে গণতন্ত্রকামী মানুষের।’ সরকার দেশে ফেরাউনের রাজত্ব কায়েম করেছে বলেও অভিযোগ করেছেন রিজভী।

শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ ব্রিফিংয়ে এ অভিযোগ করেন তিনি।

তিনি আরও বলেন, ‘জনগণকে দমন করতে খালেদা জিয়াসহ হাজার নেতাকর্মীকে বন্দি করা হয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী, শাহজাহার ওমর বীর উত্তম, মোহাম্মদ শাহজাহাসহ অসংখ্য অসংখ্য নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে। এ সরকারের পতন হবেই।’

গণতন্ত্রবিরোধী ও ভোটারবিহীন সরকার প্রধানের কথা শুনে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করেছেন দাবি করে রিজভী বলেন, ‘সুষ্ঠু নির্বাচনের জন্য আজকে যে ধারাবাহিক আন্দোলন, এ আন্দোলন করতে গিয়ে নেতাকর্মীদের যে আত্মদান, তাদের এটাকে উপেক্ষা করে কমিশন একতরফাভাবে তফসিল ঘোষণা করেছে।’

প্রধান নির্বাচন কমিশনারকে উদ্দেশ্য করে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘উনি (সিইসি) যখন তফসিল ঘোষণা করলেন, তখন ভোটের সময়টাও বলে দেওয়া দরকার ছিল যে, এটা নিশিরাতে হবে না, দিনে হবে, না ভোরবেলা হবে।’

তিনি বলেন, ‘একতরফা নির্বাচনকে প্রতিহত করতে জনগণ প্রাণ হাতে নিয়ে সংগ্রাম করছে। জনগণের ক্ষমতা ও অধিকার প্রতিষ্ঠার চলমান আন্দোলন সব স্বৈরাচারীর জন্য হবে সর্তকবার্তা।’

আওয়ামী লীগকে শনিরদশায় পেয়েছে উল্লেখ করে রিজভী বলেন, ‘জনসমর্থনে তাদের হাল শূন্যের কোঠায়। ওরা শুধু ক্ষমতার নেশায় বুঁদ হয়ে শুরু করেছে রক্তাক্ত তাণ্ডব। বিএনপি নেতাকর্মীরা পাইকারি হারে গ্রেফতারের শিকার। তাদের ধরতে না পারলে গ্রেফতার হচ্ছেন বাবা, শ্বশুর, ছোট ভাই এমনকি বাড়ির মেয়েরা পর্যন্ত।’

তিনি অভিযোগ করে আরও বলেন, ‘তল্লাশির নামে পুলিশ গ্রামের পর গ্রাম বিএনপি নেতাকর্মীদের বাড়িঘর তছনছ করে দিচ্ছে। বাবার মৃত্যুতে জামিন মেলেনি কারাগারে আটক ছাত্রদল নেতার। ছাত্রদল নেতাকে না পেয়ে বাবাকে হত্যা করেছে আওয়ামী ক্যাডাররা। প্রতিদিনের চিত্র এটি।’

বিএনপির নেতাকর্মীদের গ্রেফতারের জন্য স্থানীয় আওয়ামী লীগের সদস্যরা উসকে দিচ্ছে বলে অভিযোগ করেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক ব্যক্তি একদলের দুঃশাসনে বাংলাদেশ এক বন্দী শিবিরে আটকে আছে: রিজভী

নিউজ প্রকাশের সময় : ০৮:৫৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩