ঢাকা ০৬:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিবৃতি

মোঃ লিয়াকত আলী নির্বাহীক সম্পাদক
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩ ১৬৮ বার পড়া হয়েছে

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিবৃত

গতকাল রাতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য, সাবেক মন্ত্রী ও দেশের বিশিষ্ট রাজনীতিক মরহুম তরিকুল ইসলাম এর বাসভবনে আওয়ামী দুস্কৃতিকারিরা মূহুর্মূহ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় ভয়ঙ্কর ত্রাস সৃষ্টি করে। ঘটনার সময় মরহুম তরিকুল ইসলাম সাহেবের বিধবা স্ত্রী বাসভবনের মধ্যে চরম আতঙ্কিত হয়ে পড়েন। সন্ত্রাসীদের এই ধরণের বর্বরোচিত ও কাপুরুষোচিত ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছেন বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আজ এক বিবৃতিতে বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কন্টকমুক্ত করতে বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের ভয় পাইয়ে দেয়ার জন্য আওয়ামী শাসকগোষ্ঠীর প্রত্যক্ষ মদদে দেশব্যাপী শুরু হয়েছে সরকারদলীয় সন্ত্রাসীদের ব্যাপক সহিংসতা ও নির্মম তান্ডব। এরই ধারাবাহিকতায় গতরাতে মরহুম তরিকুল ইসলামের বাসভবনে অসংখ্য ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে। মূলত: দেশ এখন সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। নির্বাচন কমিশনকে দিয়ে নির্বাচনী তফশীল ঘোষনা এবং আবারও প্রহসনের জাতীয় নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জোর করে রাজসিংহাসন ধরে রাখতে শেখ হাসিনা এখন উন্মত্ত হয়ে উঠেছেন। বর্তমান শাসকগোষ্ঠীর নির্দয় অত্যাচারে বিরোধী নেতাকর্মীসহ সাধারণ মানুষ এখন ভয় ও গভীর আতঙ্কের মধ্যে দিনাতিপাত করছে। তবে এই জালিম সরকারের কবল থেকে দেশ ও দেশের মানুষকে মুক্ত করতে নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা বাস্তবায়নের জন্য জনগণ এখন রাস্তায় নেমেছে। জনগণের বিজয় অর্জিত হবেই।”

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব বিবৃতিতে মরহুম তরিকুল ইসলামের বাসভবনে ককটেল বিস্ফোরণকারি আওয়ামী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর আহবান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর বিবৃতি

নিউজ প্রকাশের সময় : ০৬:৪০:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০২৩