ঢাকা ০৮:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বাঞ্ছারামপুরে স্ত্রী হত্যায় স্বামীর কারাদণ্ড।

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩ ১৪২ বার পড়া হয়েছে

বাঞ্ছারামপুরে স্ত্রী হত্যায় স্বামীর কারাদণ্ড

২৩ নভেম্বর ২০২৩

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে গৃহবধূ রহিমা বেগম হত্যা মামলায় প্রধান আসামী স্বামী মো. আল আমিন মিয়াকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা দায়রা জজ আদালত।

বৃহস্পতিবার(২৩ নভেম্বর) দুপুরে আসামির উপস্থিতিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা দায়রা জজ আদালত এ রায় প্রদান করেন।

আদালত ও পারিবারিক সূত্রে জানা যায়, জেলার বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের মধ্যনগর গ্রামের মুন্সিবাড়ির জাকির হোসেনের মেয়ে রহিমা বেগমের সঙ্গে একই উপজেলার দড়িকান্দি ইউনিয়নের খাল্লা নতুনপাড়া গ্রামের কুদ্দুস মিয়ার ছেলে মো. আল আমিন মিয়ার সঙ্গে বিয়ে হয়। আল আমিন পেশায় অটোরিকশা চালক। দীর্ঘ ৮ বছরের দাম্পত্য জীবনে নুসাইবা আক্তার (৬) নামে তাদের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে।

এদিকে রহিমা ও আমিনের পরিবারে অভাব অনটনসহ পরিবারিক নানা বিষয়াদি নিয়ে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। এর মধ্যে হত্যার ঘটনার ৩ মাস আগে রহিমার স্বামী আল আমিন মিয়া রহিমার অজান্তে খাল্লা গ্রামের এক লোকের কাছ থেকে ৩০ হাজার টাকা ধার নেয়। এই ধারের টাকা পরিশোধ করার জন্যে রহিমার ওপর চাপ দেয় স্বামী আল আমিন। ধারের টাকা কিভাবে পরিশোধ করবে এ নিয়ে প্রায়শই তাদের মধ্যে ঝগড়া হতো।এ নিয়ে গত ২০২১ সালের ১৫ ডিসেম্বর বুধবার রাত ২টার দিকে স্বামীর স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঝগড়া চলাকালে আল আমিন উত্তেজিক হয়ে লোহার রড দিয়ে রহিমার মাথায় আঘাত করলে, ঘটনাস্থলেই রহিমা প্রাণ হারায়। রহিমার নিহত হওয়ার ঘটনাটিকে ভিন্ন দিকে চালিয়ে দিতে আল আমিন বাড়িতে চোর এসেছে বলে চিৎকার করতে থাকে। তার চিৎকারে এলাকার লোকজন জড়ো হয়। এরই মধ্যে খবর পেয়ে রাতেই নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছোটে আসেন। তারা জানতে পারেন রহিমাকে তার স্বামীই হত্যা করেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, এলাকাবাসীর সহায়তায় আল আমিনকে ধরে ওই দিন রাতেই পুলিশের কাছে সোপর্দ করেন। নিহত রহিমার বাবা মো. জাকির হোসেন বাদী হয়ে আল আমিনকে প্রধান আসামি করে বাঞ্ছারামপুর থানায় একটি হত্যা মামালা দায়ের করেন। মামলাটি অধিকতর তদন্ত করে থানা পুলিশ আদালতে চার্জশিট দাখিল করেন। আসামিও ১৬৪ ধারায় আদালতে হত্যার দায় স্বীকার করেছেন। আদালত সাক্ষী প্রমাণের ভিত্তিতে আসামির উপস্থিতিতে আল আমিনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেন। রায়ে ৫ হাজার টাকা অর্থদণ্ড ও প্রদান করা হয়। অনাদায়ে আরো ৬ মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ব্রাহ্মণবাড়িয়া জেলা জজ আদালতের পাবলিক প্রসিডিউটর অ্যাডভোকেট মাহবুবুল আলম খোকন জানান, মামলাটি সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় ৩০৪ ধারায় আসামিকে ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। এ রায়ের মধ্য দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাঞ্ছারামপুরে স্ত্রী হত্যায় স্বামীর কারাদণ্ড।

নিউজ প্রকাশের সময় : ০৭:৪০:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ নভেম্বর ২০২৩