জামালপুর (১)আসনের নতুন মুখ নুর মোহাম্মদ ভাবুক
- নিউজ প্রকাশের সময় : ০৬:৪২:২৬ অপরাহ্ন, রবিবার, ২৬ নভেম্বর ২০২৩ ১৩৫ বার পড়া হয়েছে

জামালপুর (১)আসনের নতুন মুখ নুর মোহাম্মদ ভাবু।
জামালপুর (১) দেওয়ানগঞ্জ,বকসীগঞ্জ আসনের নৌকার নতুন হাল ধরলেন নুর মোহাম্মদ ভাবুক।
নমিনেশন প্রকাশ হওয়ার পর, দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে চরআমখাওয়া ইউনিয়নের সানন্দবাড়ী বাজারে আনন্দ মিছিল করে নেতা কর্মীরা।
সারা দেশে ৩০০ আসনেই দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। আজ রোববার বিকেলে এ তালিকা প্রকাশ করেছে। তালিকা প্রকাশ হওয়ার পরেই জানাযায় জামালপুর(১) আসনের দেওয়ানগঞ্জ ও বকসীগঞ্জের পাঁচবারের সাবেক সংসদ সদস্য জনাব,মো: আবুল কালাম আজাদকে এ তালিকার বাহিরে রাখা হয়েছে।
নৌকার নতুন মাঝি হিসেবে মনোনয়ন দিয়েছেন নুর মোহাম্মদ ভাবুককে।
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ আওয়ামী লীগ এর পক্ষে মনোনীত করায় বঙ্গবন্ধু কন্যা ও দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন নুর মোহাম্মদ। ভাবুক।
















