সংবাদ শিরোনাম ::
সিরাজদিখানের লতব্দীতে পিচ ঢালাই রাস্তার কাজের উদ্বোধন!
মোঃ মনির হোসেন সিরাজদিখান প্রতিনিধি
- নিউজ প্রকাশের সময় : ০৯:৫৬:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৯ নভেম্বর ২০২৩ ১৬৯ বার পড়া হয়েছে

সিরাজদিখানের লতব্দীতে পিচ ঢালাই রাস্তার কাজের উদ্বোধন!
মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার লতব্দী ইউনিয়নের নিমতলা পাকা রাস্তা থেকে মোল্লাবাড়ী ব্রীজ পর্যন্ত প্রায় ৫ শত মিটার পিচ ঢালাই রাস্তার কাজের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে লতব্দী ইউপি চেয়ারম্যান হাফেজ মোহাম্মদ ফজলুল হক রাস্তাটির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী যুবলীগের আহবায়ক সদস্য আবু সুফিয়ান, যুবলীগ নেতা মোঃ ফারুক, রফিকুল ইসলাম রফিক, মোঃ দিলবার হোসেন, মোঃ সালাম ও আসাদুল্লাহ প্রমূখ। উল্লেখ্য, রাস্তাটি ইট সলিং থেকে পাকা পিচ ঢালাইয়ের জন্য ৫৮ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়।












