ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

টাঙ্গাইল ৬ আসনে বহিষ্কৃত বিএনপি নেতা মুরাদ সহ মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

প্রতিনিধির নাম
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩ ২৮২ বার পড়া হয়েছে

টাঙ্গাইল ৬ আসনে বহিষ্কৃত বিএনপি নেতা মুরাদ সহ মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে জেলা আ.লীগ সহ সভাপতি তারেক শামস খান হিমু ও নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম ও সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত নেতা খন্দকার ওয়াহিদ মুরাদ সহ মোট ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছে টাঙ্গাইল জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। রোববার (৩ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল জেলা প্রশাসক কার্যালয়ের সভা কক্ষে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় পর্বে টাঙ্গাইল ৬ আসনে ১৩ জন প্রার্থীর মধ্যে ৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করা হয়।

স্বতন্ত্র প্রার্থী নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম একটি খেলাপি ঋণের জামিনদার হওয়ায় ও এক শতাংশ ভোটারের তালিকায় গরমিল থাকায় তার প্রার্থীতা বাতিল হয়। অন্যদিকে, স্বতন্ত্র প্রার্থী টাঙ্গাইল জেলা আ.লীগ সহ সভাপতি তারেক শামস খান হিমু’র এক শতাংশ ভোটারের তালিকায় গরমিল থাকায় তারও প্রার্থীতা বাতিল হয়। একই কারণে স্বতন্ত্র প্রার্থী কেন্দ্রীয় আ.লীগ প্রচার ও প্রকাশনা উপ কমিটি’র সদস্য কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল, দেলদুয়ার উপজেলা আ.লীগ সদস্য সৈয়দ মাহমুদুল ইলাহ লিলু, মো. আব্দুল হাফেজ বিলাস এর প্রার্থীতা বাতিল করা হয়েছে। এছাড়াও ঋণ খেলাপি হওয়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) এর দলীয় প্রার্থী খন্দকার ওয়াহিদ মুরাদ এর প্রার্থীতা বাতিল হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

টাঙ্গাইল ৬ আসনে বহিষ্কৃত বিএনপি নেতা মুরাদ সহ মোট ৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

নিউজ প্রকাশের সময় : ০৭:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩