ঢাকা ০৬:৪৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ২৮ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আখাউড়া মুক্ত দিবস পালিত।

এম কে খোকন  (ব্যুরো চীফ ব্রাহ্মণবাড়িয়া)
  • নিউজ প্রকাশের সময় : ০৫:০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩ ৪৪৫ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ৬ ডিসেম্বর হানাদার বাহিনীর মুক্ত দিবস উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধার সন্তান কমিটির আয়োজনে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে ।

বুধবার (৬ ডিসেম্বর) সকালে উপজেলার স্বাধীনতা  স্মৃতি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে এবং উপজেলা পরিষদ চত্বর থেকে আনন্দ র‌্যালী ও শোভাযাত্রা শেষে আখাউড়া পোস্ট অফিসের সামনে পতাকা উত্তোলন করা হয়।

দিবস উদযাটন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অংগ্যজাই মারমা, আখাউড়া আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরী, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী প্রমুখ।

প্রসঙ্গত, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর দেশের পূর্বাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত আখাউড়া হানাদার মুক্ত হয়। মুক্তিযুদ্ধ চলাকালীন এ রণাঙ্গনে যুদ্ধ করতে করতে শহীদ হয়েছিলেন বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামালসহ অসংখ্য মুক্তিযোদ্ধা। ১৯৭১ সালের ৪ ও ৫ ডিসেম্বর তুমুল যুদ্ধের পর ভারতের ত্রিপুরা সীমান্তঘেঁষা আখাউড়া সম্পূর্ণভাবে শত্রুমুক্ত হয়। পরে আখাউড়া সড়কবাজার ডাকঘরের সামনে লাল-সবুজ পতাকা উত্তোলন করেন পূর্বাঞ্চলীয় রণাঙ্গনের প্রধান জহুর আহাম্মদ চৌধুরীসহ মুক্তিযোদ্ধারা। মুক্তিযুদ্ধের অনেক স্মৃতি বিজড়িত আখাউড়া দরুইন গ্রামের মাটিতেই বীরশ্রেষ্ঠ মোস্তাফা কামালের সমাধিস্থল রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আখাউড়া মুক্ত দিবস পালিত।

নিউজ প্রকাশের সময় : ০৫:০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩