ঢাকা ০৫:২০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

কবিতার ছন্দে পালিত হলো ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস।

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ১০:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩ ২০০ বার পড়া হয়েছে

কবিতার ছন্দে পালিত হলো ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস

ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির আয়োজনে কবিতা আবৃত্তি ও আলোচনায় ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার(৮ডিসেম্বর) বিকাল ৪টায় পৌরশহরস্থ সুরসম্রাট দি আলাউদ্দিন সঙ্গিতাঙ্গন সরোদ মঞ্চে বীর মুক্তিযোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, আলোচনা, একক আবৃত্তি, বৃন্দ আবৃত্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের নেতৃত্বে দেশের প্রবীণ মুক্তিযোদ্ধা ত্রিপুরা রাজ্যের মেঘনা ক্যাম্পের ক্যাম্প ইনচার্জ প্রবীণ আইনজীবি এডভোকেট হামিদুর রহমান (৯১) বার্ধক্যে নুব্জ হওয়ায় তাঁর বাড়িতে তাঁকে ফুলের শুভেচ্ছা জানিয়েছেন। অনুষ্ঠানের মঞ্চে আসীন বীর মুক্তিযোদ্ধা শামসুদ্দিন আহমেদ ও বীর মুক্তিযোদ্ধা আসরারুন নবী মোবারককে ফুল দিয়ে বরণ করে নেন সাহিত্য একাডেমির সভাপতি জয়দুল হোসেনসহ আলোচকবৃন্দরা।

একক আবৃত্তি পরিবেশন করেন সাহিত্য একাডেমির সদস্য ঈশ্বরী রায় চৌধুরী, পূণ্যশ্রী রায় মুগ্ধ, আঁখি আক্তার, মুশতারি জান্নাত ও তৌসিফ আহমেদ। কবি জয়দুল হোসেনের কবিতা অবলম্বনে আহসান উল্লাহ্ তমাল এর গ্রন্থনা ও নির্দেশনায় “তোমাকে ধারণ করতে পারিনি বলে” বৃন্দ পরিবেশনা করেন সাহিত্য একাডেমির বড় দল এবং নুসরাত বুশরার নির্দেশনায় ফজল সাহাবউদ্দিনের “বাংলাদেশ একাত্তর” কবিতা বৃন্দ পরিবেশন করেছে ছোট দল।

অনুষ্ঠান শেষে পিটিআই সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থীদের মাঝে শুদ্ধ বানান প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কবিতার ছন্দে পালিত হলো ব্রাহ্মণবাড়িয়া মুক্ত দিবস।

নিউজ প্রকাশের সময় : ১০:১০:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩