ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

ব্রাহ্মণবাড়িয়ায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ পালিত 

এম কে খোকন ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৭:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩ ১৬৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ পালিত

“উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ“এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে।

শনিবার(৯ ডিসেম্বর) সকাল ১০ টায় জেলা  সার্কিট হাউজে দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয় ও ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের উদ্যোগে এবং ব্রাহ্মণবাড়িয়া দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির সহায়তায় “ দিবসটি উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

দিবসে কার্যসূচির শুরুতে সার্কিট হাউজ প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম। উদ্বোধন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহর বাইপাস সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জয়নাল আবেদীন, সিভিল সার্জন মোঃ একরাম উল্লাহ, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল মান্নান, দুর্নীতি দমন কমিশন কুমিল্লা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মাসুম আলী।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহবান জানিয়ে বলেন, দুর্নীতিকে না বলতে হবে। যার যার অবস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে কাজ করতে হবে।

এছাড়াও বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাধারন সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি কবি আবদুল মান্নান সরকার, সাধারন সম্পাদক মোহাম্মদ আরজু, মুক্তিযোদ্ধা ওয়াছেল সিদ্দিকী, আবু হোরায়রাহ, সচেতন নাগরিক কমিটির সহ-সভাপতি মোঃ আশরাফ উদ্দিন আহমেদ প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় আর্ন্তজাতিক দুর্নীতি বিরোধী দিবস-২০২৩ পালিত 

নিউজ প্রকাশের সময় : ০৭:৪৩:৩২ অপরাহ্ন, শনিবার, ৯ ডিসেম্বর ২০২৩