নাগরপুরে নৌকা’র প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সলিমাবাদ ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে নাগরপুর উপজেলায় সলিমাবাদ ইউনিয়ন আ.লীগের বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে সলিমাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সলিমাবাদ ইউনিয়ন আ.লীগ কমিটি’র সকল নেতাকর্মীদের উপস্থিতিতে সলিমাবাদ ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. আজিজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কায়কোবাদ খান (কেবি) এর সঞ্চালনায় এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপি। এছাড়াও আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি আনিসুর রহমান আনিস, এড. আজাহার উদ্দিন, একেএম কামরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, আবদুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, শেখ শামছুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার, কৃষি ও সমবায় সম্পাদক মো. হুমায়ুন কবির, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক উজ্জল হোসেন মোল্লা সহ সলিমাবাদ ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের নেতাকর্মী বৃন্দরা।

- নিউজ প্রকাশের সময় : ০৫:০১:২০ অপরাহ্ন, বুধবার, ১৩ ডিসেম্বর ২০২৩ ২৭৮ বার পড়া হয়েছে

নাগরপুরে নৌকা’র প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে সলিমাবাদ ইউনিয়ন আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে নাগরপুর উপজেলায় সলিমাবাদ ইউনিয়ন আ.লীগের বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৩ ডিসেম্বর) বিকালে সলিমাবাদ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে সলিমাবাদ ইউনিয়ন আ.লীগ কমিটি’র সকল নেতাকর্মীদের উপস্থিতিতে সলিমাবাদ ইউনিয়ন আ.লীগ সভাপতি মো. আজিজুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. কায়কোবাদ খান (কেবি) এর সঞ্চালনায় এই কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপি।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন,নাগরপুর উপজেলা আ.লীগ সহ সভাপতি আনিসুর রহমান আনিস, এড. আজাহার উদ্দিন, একেএম কামরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সবুর, আবদুল আলিম দুলাল, সাংগঠনিক সম্পাদক মো. শাহীদুল ইসলাম অপু, শেখ শামছুল হক, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন তালুকদার, কৃষি ও সমবায় সম্পাদক মো. হুমায়ুন কবির, ত্রান ও সমাজকল্যাণ সম্পাদক উজ্জল হোসেন মোল্লা সহ সলিমাবাদ ইউনিয়ন ও ওয়ার্ড আ.লীগের নেতাকর্মী বৃন্দরা।
















