নবীনগরে সংঘর্ষে কুপিয়ে যুবককে হত্যা, আটক ২।

- নিউজ প্রকাশের সময় : ০৮:৪৪:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২০ ডিসেম্বর ২০২৩ ১৬৭ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলায় পূর্ব শুত্রুতার জেরে সফিক (৩০) নামে এক কাপড় ব্যবসায়ী যুবককে কুপিয়ে হত্যার করেছে।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শিবপুর ইউনিয়নের বাঘাউড়া গ্রামে এই ঘটনা ঘটে।
নিহত সফিক ওই গ্রামের হাফেজ মিয়ার ছেলে। এ ঘটনায় হত্যাকারী দুই ভাই আব্দুর রহমান ও ফয়জুর রহমানকে আটক করেছে পুলিশ। তারা একই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, সম্প্রতি স্থানীয় অলেক শাহ মাজারে ওরস অনুষ্ঠিত হয়। সে সময় তুচ্ছ ঘটনা নিয়ে একই গ্রামের রুবেল নামক এক যুবকের সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন আব্দুর রহমান। এর জেরে মঙ্গলবার রাতে আব্দুর রহমানের বাড়িতে লোকজন নিয়ে যান রুবেলের ভাই সফিক।
একপর্যায়ে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় সফিককে এলোপাতাড়ি কুপিয়ে আহত করেন আব্দুর রহমান ও তার ভাই ফয়জুর রহমান। পরে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা সফিককে মৃত ঘোষণা করেন।
নবীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, হত্যার দায়ে অভিযুক্ত দুই ভাইকে আটক করা হয়েছে। এ ঘটনায় আরও কেউ জড়িত থাকলে, তাদেরকেও আইনের আওতায় আনা হবে। পুলিশ মোতায়েন করা আছে সার্বিক আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে।
















