ঢাকা ১১:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

 ১ জানুয়ারি হচ্ছে না এবারের বাণিজ্যমেলা

স্টাফ রিপোর্টার:মেহেদী হাসান
  • নিউজ প্রকাশের সময় : ০৬:২৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩ ১৪৪ বার পড়া হয়েছে

১ জানুয়ারি হচ্ছে না এবারের বাণিজ্যমেল

আসছে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে ২৮তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা-২০২৪ (ডিআইটিএফ) শুরুর সময় পিছিয়ে দিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।

ইপিবি সূত্রের বরাতে গণমাধ্যমের প্রকাশিত খবর থেকে এ তথ্য জানা গেছে।

ইপিবি মহাপরিচালক-১ মাহবুবুর রহমান গণমাধ্যমকে বলেন, সাধারণত প্রতিবছর ১ জানুয়ারি থেকে বাণিজ্যমেলা শুরু হয়। তবে ২০২৪ সালের জন্য তা পিছিয়ে ২০ থেকে ২৫ জানুয়ারির মধ্যে শুরু হতে পারে।

তিনি বলেন, আসছে ৭ জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ, এ কারণে মেলা শুরুর দিন পেছানো হয়েছে। আমাদের প্রথম স্টিয়ারিং কমিটির মিটিংয়ে প্রাথমিকভাবে আমরা ১৫ জানুয়ারি থেকে মেলা শুরুর পরিকল্পনা করেছিলাম। তবে এরপর দেখলাম, নির্বাচনের পর ফলাফল ঘোষণা হবে, সরকার গঠন হবে, এতে কিছুটা সময় লাগবে। তাই আমরা আশা করছি, বাণিজ্য মন্ত্রণালয় নতুন করে আবার তারিখটা পরিবর্তন করবে। আমরা ধরে রাখছি ২০ থেকে ২৫ জানুয়ারির মধ্যে মেলা শুরু হবে।

মাহবুবুর রহমান আরও বলেন, এটা বড় আয়োজন, তাই অনেক প্রস্তুতির বিষয় থাকে। সেগুলো প্রায় শেষ হয়েছে। ইতোমধ্যে স্টল বরাদ্দ, টিকেট বুথ নির্মাণসহ সব খাতের টেন্ডার বা ইজারা প্রক্রিয়া শেষ পর্যায়ে। এখন উদ্বোধনের নির্ধারিত তারিখ পেলেই হবে। আশা করছি, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী অথবা মহামান্য রাষ্ট্রপতি মেলার উদ্বোধন করবেন।

১৯৯৫ সাল থেকে অনুষ্ঠিত হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। এ মেলায় নতুন পণ্য নিয়ে অংশগ্রহণ করে স্থানীয় ও বিদেশি বিভিন্ন কোম্পানি। বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবি যৌথভাবে এ মেলার আয়োজন করে। গত দুইটি মেলার আয়োজন রাজধানীর পূর্বাচলের বাংলাদেশ-চীন মৈত্রী প্রদর্শনী কেন্দ্রে (বিবিসিএফইসি) করা হয়েছে। আগামী বছর সেখানে তৃতীয়বারের মতো এ মেলা অনুষ্ঠিত হবে। এর আগে রাজধানীর শেরেবাংলা নগরে বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

 ১ জানুয়ারি হচ্ছে না এবারের বাণিজ্যমেলা

নিউজ প্রকাশের সময় : ০৬:২৭:০৮ অপরাহ্ন, সোমবার, ২৫ ডিসেম্বর ২০২৩