সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্মারকলিপি কর্মসূচি কা

- নিউজ প্রকাশের সময় : ০১:২৬:২৩ অপরাহ্ন, বুধবার, ২৭ ডিসেম্বর ২০২৩ ১৬০ বার পড়া হয়েছে

সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির কাছে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্মারকলিপি কর্মসূচি কা
জাতিসত্তা বিরোধী নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন এবং একতরফা পাতানো নির্বাচন বাতিলের দাবিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামিকাল ২৬ ডিসেম্বর ২০২৩, সারাদেশে জেলায় জেলায় স্মারকলিপি কর্মসূচি পালন করবে। চলমান নির্বাচন বাতিল ও জাতিসত্তা বিরোধী নতুন শিক্ষা কারিকুলাম পরিবর্তন করে বিরানব্বই ভাগ মানুষের চিন্তা চেতনা অনুযায়ী নতুন শিক্ষা কারিকুলাম প্রণয়নের দাবিতে সারাদেশে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতির বরাবর স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই আগামীকালের শান্তিপূর্ণ কর্মসূচি সফলের জন্য জেলা শাখাগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।
পীর সাহেব চরমোনাই জাতীয় সংসদ ভেঙে দিয়ে বিরোধী দলগুলোর সমন্বয়ে নতুন তফসিল ঘোষণা করার দাবি জানান।















