মুন্সিগঞ্জ- ১ আসলে বিপুল ভোটে জয়ী নৌকার প্রার্থী মহিউদ্দিন আহমেদ।

- নিউজ প্রকাশের সময় : ০৩:৫২:২৩ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪ ২৪৭ বার পড়া হয়েছে

মুন্সিগঞ্জ- ১ আসলে বিপুল ভোটে জয়ী নৌকার প্রার্থী মহিউদ্দিন আহমেদ।
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মুন্সিগঞ্জ ১আসলে নির্বাচনে ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হয়। সকাল আটটা থেকে শুরু হয়ে বিরহীন ভাবে বিকাল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ভোট গ্রহণ শেষে গণনা শুরু হয়।মুন্সিগঞ্জ ১ আসনে ( সিরাজদিখান-শ্রীনগরে) মোট ভোটার সংখ্যা ৫০৮৯৮৬ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৭০টি। নৌকা প্রতীকে মহিউদ্দিন আহমেদ ভোট পেয়েছেন ৫০৬৭৯ টি ভোট,স্বতন্ত্র প্রার্থী গোলাম গোলাম সারোয়ার কবির ট্রাক মার্কায় ভোট পেয়েছে ৩৩৬৯৭ টি,বিকল্প ধারার মাহি বি চৌধুরী কোলা মার্কায় ভোট পেয়েছেন ১০২২৩ টি।জাতীয় পার্টি মোঃ সিরাজুল ইসলাম লাঙ্গল মার্কায় ভোট পেয়েছেন ২৬৪ টি। বাংলাদেশ সুপ্রিম পার্টি লতিফ সরকার একতারা মার্কায় ভোট পেয়েছেন ২৫৯৬ টি।তৃণমূল বিএনপি অন্তরা সেলিনা হুদা সোনালী আঁশ মার্কায় ভোট পেয়েছেন ৪০৬৪ টি। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন আতাউল্লাহ বটগাছ মার্ক ভোট পেয়েছেন ১৫৮৭ টি।ভোট কেন্দ্রে নৌকা ও স্বতন্ত্র সহ একতারা মার্কা দের কেন্দ্রে কেন্দ্রে দেখা গেলেও অন্যদের দেখা যায়নি।ভোট গণনা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অফিস মোহাম্মদ সাব্বির রহমান প্রধান ফলাফল ঘোষণা করেন। ছয়টা কেন্দ্র ছাড়া প্রত্যেকটা কেন্দ্রে বিপুল ভোটে জয়যুক্ত হয়েছে (সিরাজদিখান-শ্রীনগর) ১ আসনের নৌকার প্রার্থী মহিউদ্দিন আহমেদ।
















