ঢাকা ১০:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন নাগরপুরের সন্তান আহসানুল ইসলাম টিটু

সিপন রানা নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :
  • নিউজ প্রকাশের সময় : ০৯:০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪ ১৫০ বার পড়া হয়েছে

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন নাগরপুরের সন্তান আহসানুল ইসলাম টিটু

দ্বাদশ জাতীয় সংসদের জন্য ৩৬ জন সদস্য বিশিষ্ট নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। নবগঠিত এই মন্ত্রিসভায় বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলার গয়হাটা ইউনিয়নের সন্তান আহসানুল ইসলাম টিটু। বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। শেখ হাসিনার নেতৃত্বাধীন নতুন সরকারের ২৫ মন্ত্রী ও ১১ প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান।

নতুন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেন, ‘আমি প্রথমেই নাগরপুর-দেলদুয়ার অঞ্চলের জনগণের পক্ষ থেকে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’কে আন্তরিক ধন্যবাদ জানাই এবং আমি তার কাছে চির কৃতজ্ঞ। মানুষের কল্যাণে কাজ করাই আমার জীবনের ব্রত। মাননীয় প্রধানমন্ত্রী যখন একটা দায়িত্ব দিয়েছেন, আমি চেষ্টা করবো আমার সেরাটা দিতে।’

উল্লেখ্য, বাংলাদেশ আ.লীগ কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদ সাবেক সদস্য ও ধানমন্ডি-মোহাম্মদপুর আসনের সাবেক সংসদ সদস্য মরহুম আলহাজ্ব মকবুল হোসেন এর পুত্র আহসানুল ইসলাম টিটু একজন পুঁজিবাজার বিশেষজ্ঞ এবং রাজনীতিবিদ। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আ.লীগ নৌকা প্রতীকে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য নির্বাচিত হন। এছাড়াও তিনি ২০১৩-১৪ মেয়াদে ঢাকা স্টক এক্সচেঞ্জ এর সভাপতি এবং সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর দ্বাদশ সংসদ নির্বাচনে পুনরায় আ.লীগের টিকিটে প্রায় ৮২ হাজার রেকর্ড ভোটের ব্যবধানে টানা দ্বিতীয় বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বাণিজ্য প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হলেন নাগরপুরের সন্তান আহসানুল ইসলাম টিটু

নিউজ প্রকাশের সময় : ০৯:০৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জানুয়ারী ২০২৪