ঢাকা ০৬:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ২

নিজস্ব প্রতিবেদক
  • নিউজ প্রকাশের সময় : ১১:৪৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪ ১২০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জের সদর উপজেলায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। বুধবার (১৭ জানুয়ারি) রাত আড়াইটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- খুলনার ডুমুরিয়ার রাজুর স্ত্রী সায়মা বেগম (২৪) ও রূপসা উপজেলার মিজান শেখ (২৮)।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল হাসেম মজুমদার জানান, বাসটি যাত্রী নিয়ে ঢাকা থেকে সাতক্ষীরায় যাচ্ছিল। পথে ঢাকা-খুলনা মহাসড়কে উপজেলার বিজয়পাশা এলাকায় বিপরীতমুখী একটি ট্রাকের সঙ্গে ওই বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে নারীসহ দুজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ১০ জন। আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

গোপালগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ২

নিউজ প্রকাশের সময় : ১১:৪৯:১০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জানুয়ারী ২০২৪