শেখ হাসিনাকে ভ্রমণের আমন্ত্রণ ও অভিনন্দন জানালেন বেলারুশের প্রধানমন্ত্রীর।

- নিউজ প্রকাশের সময় : ০৯:৫৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২২ জানুয়ারী ২০২৪ ১৭৮ বার পড়া হয়েছে

শেখ হাসিনাকে ভ্রমণের আমন্ত্রণ ও অভিনন্দন জানালেন বেলারুশের প্রধানমন্ত্রীর
রিপোর্টার মোঃ আলগীর হোসেন
টানা চতুর্থবারের মতো বিপুল সংখ্যাগরিষ্ঠতায় সরকার গঠন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন বেলারুশের প্রধানমন্ত্রী রোমান গোলভচেঙ্কো।বাংলাদেশের প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে তিনি বলেন, ‘বেলারুশ প্রজাতন্ত্র সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, আমি আপনাকে সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ বিজয় লাভ করায় এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী পদে পুনরায় নির্বাচিত হওয়ার জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’রোমান গোলভচেঙ্কো বলেন, ‘আপনার নেতৃত্ব ও দেশের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে সঠিক কৌশলের জন্য এটি নিঃসন্দেহে আপনার প্রতি বাংলাদেশের জনগণের গভীর আস্থার প্রমাণ।’
বেলারোশের প্রধানমন্ত্রী বলেন, ‘আনন্দের সঙ্গে উল্লেখ করা যায় যে, রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবিক ক্ষেত্রে সহযোগিতাকে আরও সফলভাবে শক্তিশালী করার জন্য পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে আমাদের বন্ধুত্বপূর্ণ দুটি দেশের মধ্যে সংলাপ পরিচালিত হয়।বেলারুশের প্রধানমন্ত্রী আরও বলেন, তিনি দৃঢ় আস্থাশীল যে, উভয় দেশের নাগরিকদের কল্যাণে বেলারুশের তৈরি যাত্রীবাহী ও রাস্তা নির্মাণের যন্ত্রপাতি, বৈদ্যুতিক যান এবং ট্রাক্টর সরবরাহের পাশাপাশি ওষুধ, শিক্ষা, বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে অব্যাহত সহযোগিতা ফলপ্রসূ দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধিতে অবদান রাখবে।















