ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সিরাজগঞ্জ বিএনপির সম্পাদকসহ ৬ নেতা কারাগারে

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি::
  • নিউজ প্রকাশের সময় : ১০:৩৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩ ১০২ বার পড়া হয়েছে
সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি:: সিরাজগঞ্জের আওয়ামী লীগ ও বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সাধারণ সম্পাদকসহ ৪ নেতাকর্মীর জামিন বাতিল করে কারাগারে প্রেরণ করেছেন আদালত। মঙ্গলবার (২ মে) দুপুরে সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক ফজলে মো. নাজির জামিন বাতিল করে তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এর আগে, বিএনপি’র নেতাকর্মীরা এসটি ৯৯ নং মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন নেন। আজ (মঙ্গলবার) সকালে জেলা ও দায়রা জজ আদালতে স্থানীয় জামিনের জন্য আবেদন করেন। আদালত ৬ জনের জামিন না মঞ্জুর করে তাদের কারাগারে প্রেরণ করেছেন।
এরা হলেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামন মুরাদ, সদর উপজেলা যুবদলের সভাপতি গোলাম কিবরিয়া বরাত, কালিয়া হরিপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক নির্লোভ, ৬নং ওয়ার্ড যুবদলের সদস্য সোহেল রানা ও ইউনিয়ন যুবদল নেতা নোমান।
সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের (পিপি) আব্দুর রহমান রানা এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে, বিএনপি’র নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী করেছেন জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান, সহ-সভাপতি নাজমুল হাসান রানা, যুগ্ম-সম্পাদক রাশেদুল হাসান রঞ্জন, নুরু কায়েম সবুজ, জেলা বিএনপি’র
ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু।
উল্লেখ্য, গত ১১ ফেব্রুয়ারি সদর উপজেলা কালিয়া হরিপুর ইউনিয়নের পাইকপাড়া বাজারে ১৩টি মোটরসাইকেলে অগ্নিসংযোগ ও সরকারি কাজে বাধা, ককটেল নিক্ষেপ, ভাঙচুরের অভিযোগে সদর থানার উপ-পরিদর্শক (এসআই’) সাইফুল ইসলাম ও কালিয়া হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন বাদী হয়ে বিএনপির ৯৮৬ নেতাকর্মীদের বিরুদ্ধে দুইটি মামলা করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

সিরাজগঞ্জ বিএনপির সম্পাদকসহ ৬ নেতা কারাগারে

নিউজ প্রকাশের সময় : ১০:৩৫:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২ মে ২০২৩