ঢাকা ০৫:০৫ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।

বিনোদন ডেক্স রিপোর্টার 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন। বর্তমান কমিটির মেয়াদ শেষের দিকে। আগামী ১ ফেব্রুয়ারি শিল্পী সমিতির বৈঠক। সেদিনই চূড়ান্ত করা হবে এবারের নির্বাচনের জন্য নির্বাচন কমিশন। এবারও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নিপুণ আক্তার এমনটাই জানা গেছে।

বিভিন্ন সূত্রে জানা গিয়েছে এবার নিপুণের প্যানেলে সভাপতি পদে থাকছেন না বরেণ্য অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তার পরিবর্তে নির্বাচনে দেখা যেতে পারে চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে।

এবিষয়ে নিপুণ বলেন, গতবারের শিল্পী সমিতির নির্বাচনে আমি বলেছিলাম, আমার প্যানেল থেকে একজন হলেও জাতীয় সংসদের সদস্য হবেন। ফেরদৌস আহমেদ সেটা করে দেখিয়েছেন। এবার যদি বলি, আমার প্যানেলে জাতীয় সংসদের কোনো সদস্য সভাপতি পদপ্রার্থী হবেন, সেটা নিশ্চয়ই ভালো দেখাবে। অপেক্ষা করেন, সামনে অনেক চমক আসছে।

এদিকে, জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল অনেক আগেই ঘোষণা দিয়ে রেখেছেন এবারের শিল্পী সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থী হবেন। এরই মধ্যে তার প্যানেল প্রস্তুত। সাধারণ সম্পাদক সহ তার প্যানেলে চমক রয়েছে বলে জানিয়েছেন তিনি। বর্তমান কমিটির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করছেন ডিপজল।

প্রসঙ্গত, চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা নিপুণ আক্তারের মধ্যকার সাধারণ সম্পাদকের পদ নিয়ে চলমান দ্বন্দ্ব চূড়ান্ত সুরাহা না হলেও আগামী নির্বাচন সান্নিধ্য। শিল্পী সমিতির বর্তমান মেয়াদের সাধারণ সম্পাদকের চেয়ার নিয়ে সিনেমার গল্পও হার মানিয়েছে। কথা যুদ্ধ তো আছেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

দরজায় কড়া নাড়ছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন।

নিউজ প্রকাশের সময় : ০৮:৫৭:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৭ জানুয়ারী ২০২৪