ঢাকা ০৪:১১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

আইজিপির পুলিশ সুপার মোঃ মোফাজ্জেল হোসেন মৃত্যুবরণ করেছেন

রিপোর্টার মোঃ সপন
  • নিউজ প্রকাশের সময় : ০৮:২১:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪ ১১১ বার পড়া হয়েছে

আইজিপির পুলিশ সুপার মোঃ মোফাজ্জেল হোসেন মৃত্যুবরণ করেছেন

রিপোর্টার মোঃ সপন

নৌ পুলিশ, কিশোরগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার মোঃ মোফাজ্জেল হোসেন গতকাল শনিবার (২৭ জানুয়ারি ২০২৪ খ্রি.) রাত সাড়ে আটটায় রাজধানীর একটি হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি শতবর্ষী মা, স্ত্রী, তিন কন্যাসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুম মোঃ মোফাজ্জেল হোসেন ১৯৬৯ সালে কুষ্টিয়া জেলার সদর থানাধীন বেড় বাড়াদী গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৯৮ সালে ১৭তম বিসিএস পরীক্ষার মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। পুলিশ সুপার হিসেবে তিনি পুলিশ হেডকোয়ার্টার্স, হাইওয়ে পুলিশ, নওগাঁ, মেহেরপুর ও গাইবান্ধা জেলায় অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

মরহুমের জানাজা আজ রোববার সকাল সাড়ে দশটায় রাজারবাগ পুলিশ লাইন্সের শহীদ এসআই শিরুমিয়া মিলনায়তনে অনুষ্ঠিত হয়। জানাজায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম, অতিরিক্ত আইজিপিগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন অংশগ্রহণ করেন।

জানাজা শেষে আইজিপি মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে স্পেশাল ব্রাঞ্চের অতিরিক্ত আইজিপি ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এবং সাধারণ সম্পাদক ও ঢাকা জেলার পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান পিপিএম (বার) এর নেতৃত্বে অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দ, ডিএমপি কমিশনার হাবিবুর রহমান বিপিএম (বার), পিপিএম (বার), ১৭তম বিসিএস ফোরাম, ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তাগণ এবং নৌ-পুলিশের কর্মকর্তাগণ মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। একটি সুসজ্জিত পুলিশ দল মরহুমকে ফিউনারেল গার্ড প্রদান করেন।

মরহুমকে আজ রোববার তাঁর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

আইজিপির শোক

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম পুলিশ সুপার মোঃ মোফাজ্জেল হোসেনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আইজিপি আজ রোববার এক শোকবার্তায় বলেন, মরহুম জনাব মোঃ মোফাজ্জেল হোসেন একজন পেশাদার, কর্তব্যনিষ্ঠ, দায়িত্বশীল ও সাহসী পুলিশ কর্মকর্তা ছিলেন। তিনি কর্মজীবনে অত্যন্ত সুনাম ও দক্ষতার সাথে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

আইজিপি মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আইজিপির পুলিশ সুপার মোঃ মোফাজ্জেল হোসেন মৃত্যুবরণ করেছেন

নিউজ প্রকাশের সময় : ০৮:২১:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জানুয়ারী ২০২৪