ঢাকা ০৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট জয়

রিপোর্টারঃ এ,এস,এম শিপন পাঠান
  • নিউজ প্রকাশের সময় : ০৬:২৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪ ১৪১ বার পড়া হয়েছে

ঋকয়েক বছর আগেও ছিলেন নিরাপত্তাকর্মী। ক্রিকেটীয় সাদা জার্সিতে দেশের হয়ে পথচলা শুরু হয়েছিল অ্যাডিলেডে আগের টেস্ট ম্যাচে। টেস্ট অভিষেকটা রাঙিয়েছিলেন ইনিংসে পাঁচ উইকেট শিকার করে। তবুও ওই ম্যাচে জয় এনে দিতে পারেননি দলকে। তবে ব্রিসবেনে ওয়েস্ট ইন্ডিজের সিরিজ হার এড়ানোর লড়াইয়ে ঠিকই রুদ্ররূপে আবির্ভূত শামার। ম্যাচে ৭ উইকেট শিকার করে অস্ট্রেলিয়ার মাটিতে ২৭ বছর পর ওয়েস্ট ইন্ডিজকে জয় এনে দিয়েছেন তিনি।রোববার (২৮ জানুয়ারি) ব্রিসবেনে উত্তেজনায় ভরপুর টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ রানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে দুই ম্যাচের টেস্ট সিরিজ ড্র হলো ১-১ সমতায়। আর ১৯৯৭ সালের পর অস্ট্রেলিয়ার মাটিতে আবারও টেস্ট জয়ের উল্লাসে মেতে উঠলো ওয়েস্ট ইন্ডিজ।তবে এ ম্যাচের দ্বিতীয় ইনিংসে ওপেনিংয়ে দুর্দান্ত খেলেন স্টিভেন স্মিথ। ঠাণ্ডা মাথার দারুণ ধৈর্যশীল ব্যাটিংয়ে ৯১ রানের অপরাজিত দুর্দান্ত এক ইনিংস ছিল তার। তবুও অস্ট্রেলিয়াজে জয়োৎসবে মাতাতে পারেননি তিনি। রান তাড়ায় চতুর্থ ইনিংসে ২১৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে শামার জোসেফের আগুন ঝরানো বোলিংয়ে ২০৭ রানে অলআউট হয়ে যায় প্যাট কামিন্সের দল।ম্যাচের প্রথম ইনিংসে ৩১১ রানে অলআউট হয়ে যায় ক্যারিবীয়রা। পরে কেমার রোচ ও আলজারি জোসেফের দুর্দান্ত বোলিংয়ে ৯ উইকেটে ২৮৯ রান তুলে প্রথম ইনিংস ঘোষণা করে অস্ট্রেলিয়া।দ্বিতীয় ইনিংসে ওয়েস্ট ইন্ডিজ অলআউট হয়ে যায় মাত্র ১৯৩ রানে। ফলে অস্ট্রেলিয়ার লক্ষ্য ছিল ২১৬। ২ উইকেটে ৬২ রান তুলে তৃতীয় দিনের খেলা শেষ করা অস্ট্রেলিয়া জয়ের পথেই ছিল।কিন্তু আজ চতুর্থ দিনে ৬৮ রানে ৭ উইকেট নিয়ে শামার জোসেফ একাই চূর্ণবিচূর্ণ করে দেন অজি ব্যাটিং লাইনআপ। অজিদের পক্ষে স্টিভেন স্মিথই শুধু একপ্রান্ত আগলে দাঁড়িয়েছিলেন। ইনিংস ওপেন করতে নেমে টিকে ছিলেন শেষ পর্যন্ত।তবে তাকে ছাপিয়ে এই টেস্টের নায়ক এখন শামার জোসেফ। ১১.৫ ওভারে ৬৮ রান দিয়ে ৭ উইকেট নেন এই পেসার। ইনিংসের বাকি ২ উইকেট নেন আলজারি জোসেফ ও অন্যটি নেন কেমার রোচ।নিরাপত্তাকর্মী থেকে জাতীয় দলে, ৫ উইকেট নিয়ে অভিষেক রাঙালেন শামার।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

২৭ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে ওয়েস্ট ইন্ডিজের টেস্ট জয়

নিউজ প্রকাশের সময় : ০৬:২৬:১৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জানুয়ারী ২০২৪