ঢাকা ০২:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬, ৩০ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত

ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে জাতীয় পিঠা উৎসব

 এম কে খোকন  ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০৬:০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪ ১০৪ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে জেলা প্রশাসনের সহায়তায় ও ব্রাহ্মণবাড়িয়া শিল্প একাডেমীর ব্যবস্থাপনায় তিন দিন ব্যাপী জাতীয় পিঠা উৎসবের দ্বিতীয় দিনে দর্শকদের উপস্থিতিতে জমে উঠেছে প্রদর্শণী মাঠ গতকাল বুধবার(৩১ জানুয়ারী) বিকালে ৪টায় স্থানীয় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত ভাষা চত্বরে জাতীয় পিঠা উৎসব উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান দ্বিতীয় দিনের পিঠা উৎসব প্রদর্শণী শুরু হয় বিকাল ৪ টা থেকে। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্কুল- কলেজ শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠে। এছাড়াও বিভিন্ন এলাকা থেকে আসছে পিঠা উৎসবের স্বাদ নিতে। কেউ কেউ পিঠা কিনে বাসায় নিয়ে যাচ্ছে পিঠা উৎসবে অংশগ্রহণকারী ব্রাহ্মণবাড়িয়ার অন্যতম খ্যাতি অর্জনকারী শিক্ষা প্রতিষ্ঠান উইজডম স্কুল এন্ড কলেজের ইংরেজি বিষয়ে সহকারি শিক্ষক ইকরামুল হক জীবন বলেন, পিঠা আমাদের গ্রাম-বাংলার ঐতিহ্য। আমাদের গ্রামের দাদি-মা’রা বাহারি রকমের শীতের পিঠা বানিয়ে খাওয়াতো। কিন্তু বর্তমান সময় তা হারিয়ে যেতে বসেছে। জাতীয় পিঠা উৎসব আয়োজন করে প্রশাসন আমাদের নতুন প্রজন্মের কাছে গ্রাম-বাংলার ঐতিহ্য তুলে ধরার ব্যবস্থা করেছেন। সে জন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই এবং আগামীতে আরো বড় আয়োজনে পিঠা উৎসব করার প্রত্যাশা করেন এদিকে পিঠা উৎসবে আসা নজরুল ইসলাম সুমন বলেন, আমি পুরো স্থল ঘুরে দেখেছি। নানা রকম পিঠা দেখেছি যা আগে কখনো দেখি নাই। এখান থেকে অনেক পিঠা আমি ও বন্ধুরা মিলে উপভোগ করেছি। খুব ভাল লেগেছে। জাতীয় পিঠা উৎসবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংগঠনের ১৬টি স্টল বাহারী রকমের পিঠা প্রদর্শন করে। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমী সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের শিল্পীরা সঙ্গীত পরিবেশন করছেন। পিঠা উৎসব আগামী শুক্রবার পর্যন্ত প্রদর্শনী চলবে। প্রতিদিন বিকাল ৪টা হতে রাত ৯ টা পর্যন্ত এই প্রদর্শনী চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ব্রাহ্মণবাড়িয়ায় জমে উঠেছে জাতীয় পিঠা উৎসব

নিউজ প্রকাশের সময় : ০৬:০৩:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২ ফেব্রুয়ারী ২০২৪