ঢাকা ০৭:৫৪ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬, ২০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি

অতিরিক্ত পুলিশ সুপার জনাব মুকিত কুমার সরকার “খ” সার্কেল, যশোর এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। 

স্বপন হোসেন (বিশেষ প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ১০:২৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩ ৩৮১ বার পড়া হয়েছে

অতিরিক্ত পুলিশ সুপার জনাব মুকিত কুমার সরকার “খ” সার্কেল, যশোর এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। 

অদ্য ২৫/০৯/২০২৩ খ্রিঃ দুপুর ১৫.৩০ ঘটিকায় পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে যশোর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম মহোদয়ের সভাপতিত্বে জনাব মুকিত কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, “খ” সার্কেল, যশোর এর বদলিজনিত বিদায় সংবর্ধণা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য জনাব মুকিত কুমার সরকার প্রায় দুই বছরের বেশি সময় যশোর জেলা পুলিশের “খ” সার্কেলে অত্যন্ত সুনামের সহিত তার উপর অর্পিত সরকারি দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি কর্ম জীবনে ছিলেন অত্যন্ত দক্ষ ও চৌকস একজন কর্মকর্তা এবং ব্যক্তি জীবনেও তিনি ছিলেন অত্যন্ত ভদ্র ও ভালো মনের অধিকারী।

বিদায়ী অতিথি জনাব মুকিত কুমার সরকার তার বিদায়ী বক্তব্যে যশোর জেলায় চাকুরী জীবনের সুখ-স্মৃতিচারণ করেন এবং ভবিষ্যৎ জীবনের জন্য প্রিয় সহকর্মীদের কাছে দোয়া প্রার্থনা করেন।

পুলিশ সুপার মহোদয় বলেন বিদায় প্রকৃত অর্থে বিদায় নয়, এটা শুধুমাত্র প্রস্থান। তিনি সদ্য বিদায়ী সহকর্মীর ভবিষ্যৎ কর্মজীবন আরো বেশি সাফল্য মন্ডিত হোক এই শুভ কামনা করেন।

এছাড়াও উপস্থিত জেলা পুলিশের সকল পদমর্যাদার কর্মকর্তাগণ বিদায়ী অতিথির সাথে কাটানো সুখ-স্মৃতিচারণ করেন।

অনুষ্ঠান শেষে বিদায়ী প্রিয় সহকর্মীর হাতে জেলা পুলিশের পক্ষ হতে সম্মানিত পুলিশ সুপার মহোদয় ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনাসূচক ক্রেস্ট তুলে দেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জনাব মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস্)যশোর।

এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) যশোর সহ জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অতিরিক্ত পুলিশ সুপার জনাব মুকিত কুমার সরকার “খ” সার্কেল, যশোর এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। 

নিউজ প্রকাশের সময় : ১০:২৩:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৩