ঢাকা ১২:২৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬, ১৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে মর্মান্তিক বাস দুর্ঘটনা: শোকের ছায়া গোটা দেশে সিলেটে মহান স্বাধীনতা দিবসে জেলা ও মহানগর যুবদলের শ্রদ্ধা নিবেদন তেলের দাম বাড়লে জিনিসপত্রের দাম বাড়বে : প্রতিমন্ত্রী জনাব মোঃ নুরুল হক নুর।  জাতীয় ঈদগাহে ঈদের জামাতে ঐক্য ও সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত জরুরি নিখোঁজ সংবাদ প্রতিবেদন জৈন্তাপুরে প্রশাসক পদে আলোচনায় তরুণ ছাত্রনেতা কয়েস আহমদ ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল 

অবরোধের দ্বিতীয় দিনে ,আগুন, সংঘর্ষ, চলেনি দূরের বাস।

নিজস্ব প্রতিবেদক
  • নিউজ প্রকাশের সময় : ০৪:১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ২০২ বার পড়া হয়েছে

বিএনপি-জামায়াতের ডাকা সারা দেশে তিন দিনের অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিন গতকাল বুধবার রাজধানী ঢাকাসহ অন্তত পাঁচ জেলায় সংঘর্ষ, ভাঙচুর ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়। ৯টি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। ঢাকাসহ ১৩ জেলায় বিএনপি-জামায়াতের নেতাকর্মীসহ অন্তত ১১৪ জনকে আটক করেছে পুলিশ।

অবরোধের দ্বিতীয় দিন: আগুন, সংঘর্ষ, চলেনি দূরের বাস

অবরোধসিলেট বিভাগে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ হয়। বগুড়ায় পণ্যবাহী ট্রাকে আগুন দেওয়া হয়। বিএনপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

নারায়ণগঞ্জ ও কুমিল্লায় গাড়ি ভাঙচুর করা হয়। চট্টগ্রামে তিনটি গাড়িতে আগুন দেওয়া হয়।

যাত্রীসংকটে ছাড়েনি দূরপাল্লার বাস

গতকাল রাজধানীতে যান চলাচল তুলনামূলক বেড়েছে। গত কয়েক দিনের তুলনায় সড়কে গণপরিবহন বাড়ার পাশাপাশি ব্যক্তিগত গাড়ি চলাচলও বেড়েছে।

তবে যাত্রীসংকটে ভুগছে দূরপাল্লার বাস ও লঞ্চ। পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় বাস ও লঞ্চের যাত্রা বাতিল করা হচ্ছে। রাজধানীর সড়কে বাসের চলাচল বাড়লেও আতঙ্কে রয়েছেন পরিবহন মালিক ও শ্রমিকরা।

ঢাকায় সংঘর্ষ, আহত ১১

রাজধানীর বিভিন্ন এলাকায় পুলিশের সঙ্গে অবরোধকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশকে লক্ষ্য করে ঢিল ছুড়ছেন অবরোধকারীরা।

অ্যাম্বুল্যান্সসহ যাত্রীবাহী পাঁচটি গাড়িতে আগুন দেওয়া হয়েছে। সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। সংঘর্ষের এসব ঘটনায় আহত হয়েছেন পুলিশের তিন সদস্যসহ অন্তত ১১ জন। আটক হয়েছেন ১৫ জন।

ঢাকায় ৫ গাড়িতে আগুন

সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় পাঁচটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। পুলিশ বলছে, আগুনের ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে। গাড়িতে আগুন দিয়ে পালানোর সময় আটক করা হয় তাঁদের। আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সৃষ্টির অভিযোগে ১৩ জনকে আটক করা হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় গতকাল বিএনপির নেতাকর্মীরা অবরোধের সমর্থনে ঝটিকা মিছিল করেন। অবরোধের মধ্যে ঢাকায় যানবাহন চলাচল ছিল কম। সাধারণ মানুষ জরুরি কাজ ছাড়া বাইরে তেমন যায়নি।

১২ জেলায় আটক ৯৯

দেশের ১২ জেলায় মঙ্গলবার রাত থেকে গতকাল বিকেল পর্যন্ত বিএনপি ও জামায়াতের নেতাকর্মীসহ ৯৯ জনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে সিলেটে ছয়, কুমিল্লায় পাঁচ, ঝিনাইদহে ২৭, হবিগঞ্জে আট, ফরিদপুরের সালথায় সাত, রাজবাড়ীতে এক, ময়মনসিংহের ভালুকায় আট, লালমনিরহাটে পাঁচ, বরিশালে ১০, মেহেরপুরে ১১, নাটোরের গুরুদাসপুরে এক এবং কুড়িগ্রামে ১০ জনকে আটক করা হয়।

সিলেটে হরতাল, সংঘর্ষ, ধাওয়াধাওয়ি

সিলেট নগরের বন্দরবাজার এলাকায় সকাল ১১টায় ছাত্রলীগের সঙ্গে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ছাত্রলীগের একাধিক নেতাকর্মী আহত হন। পাশাপাশি সিলেটের দক্ষিণ সুরমা এলাকার লালাবাজারে যুবদল ও ছাত্রলীগের এবং আলীনগরে বিএনপি ও ছাত্রলীগের পাল্টাপাল্টি ধাওয়া হয়। এ ছাড়া কয়েকটি এলাকায় সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনায় পুলিশ ছয়জনকে আটক করেছে।

বন্দরবাজার এলাকায় করিমউল্লাহ মার্কেটের পাশের গলি থেকে ছাত্রদলের নেতাকর্মীরা মিছিল নিয়ে রাস্তায় পিকেটিং শুরু করেন। কিছুক্ষণ পর সেখানে পুলিশের একটি লেগুনা এলে সেটিকে লক্ষ্য করে তাঁরা ইটপাটকেল ছুড়তে শুরু করেন। এরপর তাঁরা ঘুরে মহাজনপট্টির দিকে গেলে ছাত্রশিবিরের শতাধিক নেতাকর্মীও যোগ দেন। একই সময়ে কোর্ট পয়েন্ট এলাকা থেকে ছাত্রলীগের নেতাকর্মীরা মোটরসাইকেলে মহড়া শুরু করেন। এ সময় ছাত্রদল ও ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের সংঘর্ষ বাধে। এক ছাত্রলীগ নেতা আহত হন। পরে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা সংঘর্ষস্থলে গেলে ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়।

সকাল ১১টার দিকে সিলেটের দক্ষিণ সুরমায় সিলেট-ঢাকা মহাসড়কের আলীনগর-সাবসেন এলাকায় বিএনপি-ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

দুপুরের দিকে দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ও রশিদপুরের মধ্যবর্তী আলীনগর এলাকায় সিলেট-ঢাকা মহাসড়কে যুবদল ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ, ভাঙচুর

জেলার আড়াইহাজারের বান্টি এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। এক পর্যায়ে কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বান্টি এলাকায় বিএনপির কর্মী ও সমর্থকরা মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। এ সময় উত্তেজিত কর্মীরা কয়েকটি গাড়ি ভাঙচুর করেন। পরে পুলিশ এসে মহাসড়ক থেকে তাঁদের সরিয়ে দেয়।

বগুড়ায় পণ্যবাহী ট্রাকে আগুন

ঢাকা-দিনাজপুর মহাসড়কের বগুড়ার বাঘোপাড়া এলাকায় দুপুর ১২টায় পণ্যবাহী একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ট্রাকচালকের সহকারী শাহাদত ইসলাম বলেন, চট্টগ্রাম থেকে আসা মালবাহী ট্রাকটি মহাস্থান থেকে বগুড়ার মাটিডাল এলাকার দিকে যাচ্ছিল। বাঘোপাড়া এলাকায় এলে সাত যুবক গাড়িটি অনুসরণ করা শুরু করেন। তাঁরা মুখোশ পরা ছিলেন। এক পর্যায়ে ট্রাক থামিয়ে তাঁরা ভাঙচুর শুরু করেন। এরপর পেট্রল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যান।

সকাল ৯টার দিকে মাটিডালী বিমান মোড়ের কাছে মিছিল বের করে বিএনপি। এ সময় পুলিশ মিছিল লক্ষ্য করে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস ছুড়ে মিছিল ছত্রভঙ্গ করে দেয়। একই সময়ে মহাসড়কের তিনমাথা রেলগেট এবং দ্বিতীয় বাইপাস মহাসড়কের ঘুনিয়াতলা এলাকায় বিএনপি ও জামায়ত-শিবিরের নেতাকর্মীরা পিকেটিং শুরু করলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ধাওয়া দেন। এ সময় অবরোধকারীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করেন।

বগুড়া জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মাটিডালী ও বনানী মোড়ে অবস্থান নিয়ে অবরোধবিরোধী সমাবেশ করেছেন।

চট্টগ্রামে তিন গাড়িতে আগুন

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কর্ণফুলী থানার ভেল্লাপাড়া ব্রিজ এলাকায় একটি বাস, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সীতাকুণ্ডের পন্থিছিলা এলাকায় লোহাবোঝাই লরি এবং চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনা আদুরপাড়া এলাকায় একটি পাথরবোঝাই ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। জেলায় এই তিনটি গাড়িতে আগুনের পাশাপাশি নগরের কোতোয়ালি আর্ট মাচিং এলাকায় দুটি ককটেল বিস্ফোরণ এবং একটি প্রাইভেট কার ভাঙচুরের ঘটনায় তোহিদুল ইসলাম নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় দুটি পেট্রলবোমা ও একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় জব্দ করে পুলিশ।

কুমিল্লায় ট্রাক ভাঙচুর, ছাত্রদল নেতা আটক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মোস্তফাপুর ও জামতলা এলাকায় সকালে কয়েকটি ট্রাক ভাঙচুর করা হয়েছে। এ সময় কুমিল্লা মহানগর ছাত্রদলের এক নেতাকে আটক করে পুলিশ। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে পিকেটিং করার সময় আরো চারজনকে আটক করা হয়েছে বলে জানান পুলিশ সুপার মো. আব্দুল মান্নান।

এফবিসিসিআইয়ের উদ্বেগ

অবরোধে রাজনৈতিক সহিংসতায় ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক অবস্থা নিয়ে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) উদ্বেগ প্রকাশ করেছে। গতকাল এফবিসিসিআইয়ের জনসংযোগ বিভাগ চলমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে এই প্রতিক্রিয়া জানিয়েছে। এতে বলা হয়, বিশ্বব্যাপী কভিড মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে দীর্ঘমেয়াদি নেতিবাচক প্রভাব ফেলেছে।

চলাচলে বাধা সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা

আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেন, সমাবেশের নামে বিএনপি তাণ্ডব চালাচ্ছে। পেশাগত দায়িত্ব পালন করার সময় ঘটনাস্থলে একজন পুলিশ সদস্যকে প্রথমে পিটিয়ে, এরপর তাঁর মাথায় কুপিয়ে হত্যা করা হয়েছে। প্রতিটি ঘটনায় জড়িতদের গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

গত শনিবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে সৃষ্ট সংঘর্ষে গত মঙ্গলবার পর্যন্ত চার দিনে ১০ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার কিশোরগঞ্জে তিনজন এবং সিলেটে একজনের মৃত্যু হয়েছে। কিশোরগঞ্জের কুলিয়ারচরে বিএনপির অঙ্গসংগঠনের দুই নেতা এবং ভৈরবে আশিক মিয়া (৫৫) নামের এক চা দোকানির মৃত্যু হয়। পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের শেল চায়ের দোকানে গিয়ে পড়লে তিনি অসুস্থ হয়ে পড়েন। রাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

গত রবিবার বিএনপির ডাকা হরতাল চলাকালে চারজনের মৃত্যু হয়। এর মধ্যে কুমিল্লায় মিছিল করার সময় অসুস্থ হয়ে মারা যান আওয়ামী লীগের এক নেতা। নীলফামারীতে হামলায় আওয়ামী লীগের এক নেতা মারা যান। রাজধানীতে বাসে দগ্ধ হয়ে হেল্পার এবং ‘ছাদ থেকে পড়ে’ বিএনপির এক কর্মীর মৃত্যু হয়। বিএনপির দাবি, তাঁকে নির্যাতনে হত্যা করা হয়েছে।

গত শনিবার বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষে এক পুলিশ সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়। এ ছাড়া যুবদলের এক কর্মীর মৃত্যু হয়। এ নিয়ে গত চার দিনে ১০ জনের মৃত্যু হলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

অবরোধের দ্বিতীয় দিনে ,আগুন, সংঘর্ষ, চলেনি দূরের বাস।

নিউজ প্রকাশের সময় : ০৪:১১:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩