ঢাকা ০৯:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান স্বাগত বাংলা নববর্ষ ১৪৩৩ নিরাপদ হোক সকলের জীবন বিএনপির সংরক্ষিত নারী আসনে কঠোর লড়াই: তিন দিনে ১২০০-এর বেশি ফরম বিক্রি, মনোনয়ন জমা ৯ শতাধিক

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার

রিপোর্টার মোঃ মনির হোসেন
  • নিউজ প্রকাশের সময় : ০১:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫ ৬২ বার পড়া হয়েছে

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৮তম আসরগা জীপুরের টঙ্গীর তুরাগপাড়ে বৃহস্পতিবার শুরু হওয়া মুসলিম উম্মাহর দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের তৃতীয় ধাপ আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়েছে। এর মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৮তম আসররোববার (১৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৩৭মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়ে ১টা ৭ মিনিটে শেষ হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেছেন ভারতের মাওলানা সাদ কান্ধলবীর বড় ছেলে মাওলানা ইউসুফ বিন সাদ।সাদ অনুসারী তাবলীগ জামায়াতের বিশ্ব ইজতেমার সমন্বয়ক মোহাম্মদ সায়েম বলেন, রোববার ফজরের নামাজের পর বয়ানের মাধ্যমে শুরু হয় এবারের বিশ্ব ইজতেমার শেষ দিনের আনুষ্ঠানিকতা। বাদ ফজর বয়ান করেন ভারতের মাওলানা মোরসালিন, তার বয়ানের বাংলা তরজমা করেন মুফতি আজিম উদ্দিন।রোববার সকাল সাড়ে ৯টায় মাওলানা ইউসুফ বিন সাদ সাহেব হেদায়েতের বয়ান শুরু করেন, যার বাংলা তরজমা করেন মাওলানা মুনির বিন ইউসুফ। হেদায়েতের বয়ান শেষ হওয়ার পরই বেলা ১২টা ৩৭ মিনিটে বিশ্ব ইজতেমার আখেরি মোনাজত শুরু হয়। ২৪ মিনিট ধরে চলা মোনাজাত শেষ হয় ১টা ৭ মিনিটে।মোনাজতে চোখের জলে সৃষ্টি কর্তার সান্নিধ্যে লাভ, পাপ মুক্তি, সুস্থতা কামনাসহ বিশ্ব মুসলিম উম্মাহর হেদায়েত, ঐক্য, শান্তি, সমৃদ্ধি, ইহকাল ও পরকালের নাজাত এবং দ্বীনের দাওয়াত সর্বত্র পৌঁছে দেওয়ার জন্য দোয়া করা হয়। এছাড়া সব ধরনের গুনাহ থেকে মুক্তির জন্য আল্লাহর কাছে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা করা হয়। মোনাজাত শেষে আমিন আমিন ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে টঙ্গীর তুরাগ তীর ও ইজতেমা ময়দানের আশপাশ। আর এর মধ্য দিয়ে শেষ হলো বিশ্ব ইজতেমার ৫৮তম আসর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আখেরি মোনাজাতে শেষ হলো বিশ্ব ইজতেমার

নিউজ প্রকাশের সময় : ০১:৪৪:২৭ অপরাহ্ন, রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫