ঢাকা ০১:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১৯ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এক রাতে বিশ্বজুড়ে হাই কমিশন থেকে রাষ্ট্রপতির ছবি নামানো হয়: সাহাবুদ্দিন কেরানীগঞ্জে রাজনৈতিক উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। সম্প্রতি কেরানীগঞ্জ মডেল থানার পরিত্যক্ত আওয়ামী লীগ কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের ঘটনার পর এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানা  পটুয়াখালীর উলানিয়া বন্দর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা।  টোকেনের নামে অটোরিকশা থেকে অর্থ আদায়: নাঙ্গলকোটে চাঁদাবাজির অভিযোগ মোগরা পাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী আশরাফ উদ্দিন সাহেবের পক্ষ থেকে মহান ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধাঞ্জলি জানানো হয়েছে।

আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে

রিপোর্টার:-মোঃ সিপন রানা
  • নিউজ প্রকাশের সময় : ০২:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ১৯৩ বার পড়া হয়েছে

আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে – কৃষিমন্ত্রী ড.আব্দুর রাজ্জাক

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক এমপি বলেছেন, আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। দেশে জিনিসপত্রের মূল্য অনেক বেশি। তবে খাদ্যের দাম, চালের দাম কম। এছাড়া আলু, পেয়াজ, রসুন এগুলোর দাম নির্ধারণ হয় আবাদের উপর।

রোববার বিকেলে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে টাঙ্গাইলের নাগরপুরে বিশাল জনসভায় সাংবাদিকদের সাথে তিনি এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী বলেন, কৃষি সবসময় প্রকৃতির উপর নির্ভরশীল। এখন কৃষি হচ্ছে না এ জন্য আমি কৃষিমন্ত্রী হিসেবে সঙ্কিত। পেঁয়াজের দাম অনেক বেড়েছে। গতবছর আলু বিক্রি করতে পারেনি এ কারনে আলু ফেলে দিয়েছে।

তিনি আরও বলেন, মূল্যস্ফিতি, রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারনে তেলের দাম, সারের দাম বৃদ্ধি এবং রাজনৈতিক অস্থিরতার কারনে দেশে জিনিসপত্রের দাম বেড়েছে।

নির্বাচন সম্পর্ক কৃষিমন্ত্রী বলেন, নির্বাচন কমিশন স্বাধীন ভাবে কাজ করবে। দেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে নির্বাচন কমিশনকে সার্বিক সহযোগিতা করা হবে। তৃণমূল পর্যায়ে আমাদের শিকড় আছে। বিদেশিরা কি বললো এটি আমরা গুরুত্ব দেই না। বাংলাদেশের মানুষ কি বললো এটি শুনুন। তারা লন্ডনে বসে, নিউইয়র্কে বসে বাংলাদেশ সম্পর্কে ভালো বলতে পারবে না।

খালেদা জিয়ার চিকিৎসা বিষয়ে কৃষিমন্ত্রী বলেন, তাকে সর্বোচ্চ ভালো হসপিটালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রতিদিন ডাক্তাররা তার খোঁজ খবর নিচ্ছে।

গত রবিবার(১৭ সেপ্টেম্বর) নাগরপুর উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এ জনসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান খান ফারুক। এছাড়া আরও উপস্থিত ছিলেন এডভোকেট জোয়াহেরুল ইসলাম জোয়াহের এমপি, আহসানুল ইসলাম টিটু এমপি, আতাউর রহমান খান এমপি, ছানোয়ার হোসেন এমপি, তানভীর হাসান ছোট মনির এমপি, হাসান ইমাম খান সোহেল হাজারী এমপি, খান আহমেদ শুভ এমপি, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এডভোকেট মামুনুর রশিদ মামুনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আগামী ডিসেম্বর অথবা জানুয়ারি মাসে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে

নিউজ প্রকাশের সময় : ০২:১৫:১৮ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩