ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৫ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

আজ থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু।

এম কে খোকন  ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ
  • নিউজ প্রকাশের সময় : ০২:১৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩ ১৯৪ বার পড়া হয়েছে

আজ থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয়েছে আজ থেক যা চলবে রবিবার (৮ অক্টোবর) পর্যন্ত। এই দুই দিন সকাল সাড়ে ১০টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ফরম সংগ্রহ ও জমা দিতে হবে।

গত মঙ্গলবার (৩ অক্টোবর) আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার স্বাক্ষর করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং জমা দিতে হবে। মনোনয়নপ্রত্যাশীদের কোনও প্রকার অতিরিক্ত লোকসমাগম ছাড়া প্রার্থী নিজে অথবা প্রার্থীর একজন যোগ্য প্রতিনিধির মাধ্যমে ফরম ও জমা দিতে পারবে।

এ ছাড়া আবেদনপত্র সংগ্রহের সময় অবশ্যই প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সঙ্গে আনতে হবে এবং রবিবার বিকাল সাড়ে ৪টার মধ্যে ফরম জমা দিতে হবে বলে উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে।

উল্লেখ্য যে, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমি প্রতিমন্ত্রী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া গত শনিবার(৩০সেপ্টেম্বর) মারা যান। তিনি মৃত্যুবরন করলে ব্রাহ্মণবাড়িয়া -২ আসন শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। আইন অনুযায়ী, কোনো আসন শূন্য হলে পরবর্তী ৯০ দিনের মধ্যে ওই আসনে উপনির্বাচনের বিধান রয়েছে। তারই ধারাবাহিকতায় নির্বাচন কমিশন ৫ নভেম্বর সারাদিন ভোটের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করে। আলোচিত এই আসনে এ নিয়ে একাদশ সংসদের তৃতীয়বার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ২০১৮ সালে সারাদেশে একযুগে ও পরে ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে বিএনপির সদস্য সদস্য দের পদত্যাগের কারনে উপনির্বাচন এবং সর্বশেষ আগামী ৫ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আজ থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু।

নিউজ প্রকাশের সময় : ০২:১৮:২৮ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩