সংবাদ শিরোনাম ::
আবার ও মির্জা ফখরুলের জামিন নামঞ্জুর!

রিপোর্টার:আরাফাত হোসেন
- নিউজ প্রকাশের সময় : ০৯:৪১:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ ফেব্রুয়ারী ২০২৪ ১২৩ বার পড়া হয়েছে

প্রধান বিচারপতির বাসভবনের সামনে হামলা ও ভাঙচুরের ঘটনায় রমনা মডেল থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত।মির্জা ফখরুল-আমীর খসরু ছাড়াও এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু, আব্দুল আওয়াল মিন্টু, আহমেদ খান, অ্যাডভোকেট জয়নুল আবদিন ফারুক, নিতাই রায় চৌধুরী, শামসুজ্জামান দুদু, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ভিপি জয়নাল, মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনার ও সদস্যসচিব আমিনুল হক।বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটনন ম্যাজিষ্ট্রেট ফারজানা শাকিলা সুমু চৌধুরি শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করেন।















