ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

আশুগঞ্জে মাথায় বাঁশ পড়ে নারীর মৃত্যু।

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া ব্যুরো চীফ)
  • নিউজ প্রকাশের সময় : ০৩:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩ ১০৬ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় মাথায় বাঁশ পড়ে জুবেদা বেগম (৬০) নামের এক ভিক্ষুক প্রাণ হারিয়েছে।

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই ভিক্ষুক মারা যান৷ সন্ধ্যায় খড়িয়ালা গ্রামে এই ঘটনা ঘটে।

জুবেদা খাতুন উপজেলার দুর্গাপুর ইউনিয়নের খড়িয়ালা গ্রামের খোদেজা বেগমের বাড়িতে বসবাস করেন। জুবেদা খাতুনের স্বামী, পিতার নাম ও ঠিকানা জানা যায়নি।

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, খোদেজা বেগমের বাড়িতে ৫-৬ মহিলা ভিক্ষুক বসবাস করেন। এসব ভিক্ষুক গ্রামে বিভিন্ন এলাকায় ভিক্ষা করেন। জুবেদা বেগম ভিক্ষা শেষে বাড়িতে আসার পর হঠাৎ তীরের বাঁশ জুবেদার মাথায় পড়ে গুরুতরভাবে আহত হয়। পরে পাশের বাড়ির খোকন মিয়া জুবেদাকে উদ্ধার করে প্রথমে আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরবর্তীতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করে। তারপর রাত সাড়ে ১১টার দিকে হাসপাতালের সার্জারি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় জুবেদা মারা যান।

এ ব্যাপারে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত (ওসি) নাহিদ আহমেদ দেশ প্রিয়কে জানান, মাথায় বাঁশ পড়ে এক ভিক্ষুক মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আশুগঞ্জে মাথায় বাঁশ পড়ে নারীর মৃত্যু।

নিউজ প্রকাশের সময় : ০৩:১৮:৪৭ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩