ঢাকা ১২:৪৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১২ মে ২০২৬, ২৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সংসদ সদস্য ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কাকে পেয়ে আনন্দিত শেরপুরবাসী নারী সাংবাদিক নিপীড়ন ও নির্যাতনের বিচার চাই শেরপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি

আশুগঞ্জে শিশুদের কাব হলিডে উদযাপিত।

এম কে খোকন (ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি)
  • নিউজ প্রকাশের সময় : ০৭:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩ ১২৯ বার পড়া হয়েছে

আশুগঞ্জে শিশুদের কাব হলিডে উদযাপিত।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বাংলাদেশ স্কাউটস কর্তৃক শিশুদের শারীরিক, মানসিক বিকাশে কাব হলিডে উদযাপিত হয়েছে।
সোমবার (৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস উপজেলা শাখার আয়োজনে স্থানীয় সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয় মাঠে কাব শিশুদের প্রাণোচ্ছ্বল অংশগ্রহণের মধ্য দিয়ে এ কাব হলিডে উদযাপিত হয়। উপজেলার ৪৯টি প্রাথমিক বিদ্যালয়ের ৩শ কাব শিশু ও কাব লিডাররা এতে অংশ নিয়ে দিনব্যাপী নানা বর্ণাঢ্য কার্যক্রমের মাধ্যমে উল্লাসে মেতে ওঠে।
আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. হানিফ মুন্সী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাব হলিডে’র শুভ উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটস এর সভাপতি শ্যামল চন্দ্র বসাকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, উপজেলা শিক্ষা অফিসার এ এইচ এম শাহরিয়ার রসুল, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম ও সরকারি হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ূন কবির প্রমুখ। স্কাউটস লিডার সোহরাব হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তৃতা করেন— উপজেলা স্কাউটস এর সাধারণ সম্পাদক ও হাজী আব্দুল  কুদ্দুছ কারিগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির হোসেন এবং ধন্যবাদ জ্ঞাপন করেন স্কাউট কমিশনার রুবি জাহান খন্দকার।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা স্কাউটিং পদ্ধতিতে হাতে কলমে ও আনন্দঘন পরিবেশে কাব শিশুদের শারীরিক, মানসিক ও আধ্যাতিক বিকাশ সাধন এবং সৎ, চরিত্রবান, দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

আশুগঞ্জে শিশুদের কাব হলিডে উদযাপিত।

নিউজ প্রকাশের সময় : ০৭:২৬:২৮ অপরাহ্ন, সোমবার, ৪ সেপ্টেম্বর ২০২৩