ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ০৯ মে ২০২৬, ২৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

ইউক্রেনীয় ৬৫ যুদ্ধবন্দি নিয়ে রাশিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত 

রিপোর্টারের মোঃ রফিকুল ইসলাম 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪ ১৫৯ বার পড়া হয়েছে

ইউক্রেনীয় ৬৫ যুদ্ধবন্দি নিয়ে রাশিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত

রিপোর্টারের মোঃ রফিকুল ইসলাম

ইউক্রেনের ৬৫ জন যুদ্ধবন্দি নিয়ে রাশিয়ার একটি পরিবহন উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বুধবার (২৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে (বাংলাদেশ সময় দুপুর ২টা) ইউক্রেন সীমান্তবর্তী বেলগোরোদ অঞ্চলে এই দুর্ঘটনা ঘটে।

বুধবার (২৪ জানুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

তারা বলেছে, দুর্ঘটনায় ৬৫ জন যুদ্ধবন্দিই মারা গেছেন। খবর বিবিসির।

রুশ সংবাদমাধ্যম রিয়া নভোস্তি বলছে, উড়োজাহাজটিতে ওই যুদ্ধবন্দিদের পাশাপাশি ছয়জন ক্রুসহ আরও নয়জন ছিলেন। এরা মারা গেছেন কি না সে বিষয়ে কিছু বলা হয়নি।

কিয়েভের কিছু সূত্র বলছে, আইওয়ান-৭৬ নামে উড়োজাহাজটি ইউক্রেনীয় বাহিনী ভূপাতিত করেছে।

ইউক্রেনের সেনাবাহিনীর জেনারেল স্টাফের কার্যালয় বলছে, ওই উড়োজাহাজে রাশিয়ার এস-৩০০ আকাশ প্রতিরক্ষার জন্য মিসাইল নেওয়া হচ্ছিল। তবে তারা যুদ্ধবন্দিদের বিষয়ে কিছু উল্লেখ করেনি।

বেলগোরোদের আঞ্চলিক গভর্নর ভিয়াশেলভ গ্লাদকভ জানিয়েছেন, তিনি এমন ঘটনার খবর পেয়েছেন। তবে বিস্তারিত আর কিছু জানাননি।

রিয়া নভোস্তি বলছে, ওই যুদ্ধবন্দিদের ‘বিনিময়ের জন্য’ বেলগোরোদ অঞ্চলে নেওয়া হচ্ছিল।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, দুর্ঘটনাটির বিষয়ে ক্রেমলিন (প্রেসিডেন্ট ভবন) অবগত। তবে তিনিও বিস্তারিত কিছু আর জানাননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউক্রেনীয় ৬৫ যুদ্ধবন্দি নিয়ে রাশিয়ার উড়োজাহাজ বিধ্বস্ত 

নিউজ প্রকাশের সময় : ০৬:২০:১৭ অপরাহ্ন, বুধবার, ২৪ জানুয়ারী ২০২৪