ঢাকা ১১:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টা, হেলিকপ্টারে নেওয়া হচ্ছে ঢাকায়

মো: মকলেছুর রহমান চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি।
  • নিউজ প্রকাশের সময় : ০৯:২৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪ ১০০৭ বার পড়া হয়েছে

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল হান্নানের ওপর হামলা করেছে দুর্বৃত্তরা। তাকে জেলা সদর হাসপাতালে আনা হয়। চিকিৎসকেরা বলছেন, তার অবস্থা গুরুতর। দুপুর আড়াইটার দিকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।আজ মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টার দিকে দর্শনা-জীবননগর সড়কে আকন্দবাড়িয়া আবাসন এলাকায় এ ঘটনা ঘটে।চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাপলা খাতুন বলেন, ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নানকে আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। এতে ফুসফুসে ক্ষত হয়েছে। অবস্থা গুরুতর হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দিয়েছি।এদিকে খবর পেয়ে আব্দুল হান্নানকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে দেখতে যান চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য আলী আজগার টগর। তিনি হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনা হবে বলে নেতাকর্মীদের আশ্বস্ত করেন।এ ছাড়া চুয়াডাঙ্গার পুলিশ সুপার আর এম ফয়জুর রহমান, দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসপাতালে আব্দুল হান্নানকে দেখতে যান।উথলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মনিরুল ইসলাম মনি বলেন, আব্দুল হান্নান চাচা ব্যক্তিগত কাজ শেষে মোটরসাইকেলে করে জেলার দামুড়হুদা উপজেলার দর্শনা থেকে উথলী ইউনিয়ন পরিষদে আসছিলেন। তিনি আকন্দবাড়িয়া আবাসন পার হলে মোটরসাইকেলে দুজন পেছন থেকে তার পিঠে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। তিনি ওই অবস্থায় মোটরসাইকেল চালিয়ে ইউনিয়ন পরিষদে চলে আসেন। পরে তাকে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারে ঢাকায় নেওয়া হচ্ছে।জীবননগর থানার পরিদর্শক (তদন্ত) একরাম হোসেন বলেন, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে অভিযান শুরু করেছি। এখন পর্যন্ত কেউ কোনো অভিযোগ করেননি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ইউপি চেয়ারম্যানকে হত্যাচেষ্টা, হেলিকপ্টারে নেওয়া হচ্ছে ঢাকায়

নিউজ প্রকাশের সময় : ০৯:২৫:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ মে ২০২৪