ঢাকা ০৮:০৩ অপরাহ্ন, বুধবার, ০৬ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

এক নারী গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগ 

মোজাম্মেল হক জামালপুর জেলা প্রতিনিধি
  • নিউজ প্রকাশের সময় : ০৫:২৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪ ৮২ বার পড়া হয়েছে

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ডোয়াইল ইউনিয়নে ওই নারী একজন গ্রাম পুলিশ সদস্য হিসেবে কর্মরত রয়েছেন। ২০২৩ সালের ২৫ অক্টোবর ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের (৪৫) সহযোগী কামাল হোসেন (৫০) ভয়ভীতি প্রদর্শন করে ওই নারীর স্বামীকে তালাক দিতে বাধ্য করেন। এরপর কামাল হোসেন তাকে ডোয়াইল বাজার এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে দেন। ভাড়া বাসায় তাকে বেশ কয়েকবার ধর্ষণ করেন কামাল হোসেন। বিষয়টি ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনকে জানান ওই ভুক্তভোগী। ঘটনাটি জানার পর ইউপি চেয়ারম্যান স্বপন ওই নারীকে তার বাসায় যাওয়ার জন্য বলেন। ওই বাসায় গত ২২ জানুয়ারি তাকে ধর্ষণ করেন ইউপি চেয়ারম্যান স্বপন।এ ঘটনায় কামাল হোসেন ও ডোয়াইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপনের বিরুদ্ধে বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতে মামলাটি করেন ভুক্তভোগী ওই নারী। । মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। মামলায় বাদী পক্ষের আইনজীবী ইউসুফ আলী এসব তথ্য জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

এক নারী গ্রাম পুলিশ সদস্যকে ধর্ষণের অভিযোগ 

নিউজ প্রকাশের সময় : ০৫:২৮:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪