ঢাকা ১২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ২২ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা

ঐতিহ্যবাহী পি.ডি.কে মাঠে প্রাণবন্ত ফুটবল উৎসব: কালিগঞ্জ জামায়াতের যুব ক্রীড়া বিভাগের আন্তঃইউনিয়ন খেলা অনুষ্ঠিত

মোঃআনজার শাহ
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৩৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫ ২৫৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কালিগঞ্জ থানা যুব ক্রীড়া বিভাগের আয়োজনে এবং রতনপুর ইউনিয়ন যুব বিভাগের সরাসরি তত্ত্বাবধানে এক চমৎকার আন্তঃইউনিয়ন ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ঐতিহ্যবাহী পি.ডি.কে ফুটবল মাঠে।এদিন মুখোমুখি হয় রতনপুর ইউনিয়ন যুব বিভাগ বনাম ধলবাড়িয়া ইউনিয়ন যুব বিভাগ। দুই দলের খেলোয়াড়দের মাঝে টানটান উত্তেজনায় ভরা খেলা উপভোগ করেন মাঠজুড়ে উপস্থিত বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ থানা যুব বিভাগের সভাপতি মাওলানা আনারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রতনপুর ইউনিয়ন আমীর ক্বারী আবতাফবুজ্জামান, ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মোশাররফ হোসেন, এবং যুব বিভাগের সভাপতি মাওলানা আকছেদুর রহমান।এছাড়া দুই ইউনিয়নের বিভিন্ন দায়িত্বশীল ভাইয়েরাও উপস্থিত থেকে খেলোয়াড়দের উৎসাহিত করেন।খেলার রেফারির দায়িত্ব পালন করেন স্যার আমিনুর রহমান, যিনি ন্যায়নিষ্ঠা ও অভিজ্ঞতার সঙ্গে খেলা পরিচালনা করেন।খেলাটি সফলভাবে আয়োজন করতে সার্বিক সহযোগিতা করেন রোমানিয়া প্রবাসী শেখ আলমগীর হোসেন — যিনি দেশের বাইরে থেকেও তার এলাকার যুব উন্নয়ন ও ক্রীড়া চর্চায় নিরলসভাবে ভূমিকা রেখে চলেছেন।এই আয়োজন শুধু একটি খেলার মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং যুব সমাজকে গঠনমূলক কাজে সম্পৃক্ত করতে জামায়াতের একটি ইতিবাচক ও সময়োপযোগী প্রয়াস হিসেবেই দেখা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঐতিহ্যবাহী পি.ডি.কে মাঠে প্রাণবন্ত ফুটবল উৎসব: কালিগঞ্জ জামায়াতের যুব ক্রীড়া বিভাগের আন্তঃইউনিয়ন খেলা অনুষ্ঠিত

নিউজ প্রকাশের সময় : ০৮:৩৮:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫