কাউ ফল (Garcinia cowa)

- নিউজ প্রকাশের সময় : ০২:৩৯:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ জুলাই ২০২৩ ২৫০ বার পড়া হয়েছে

পরিচিতিঃ কাউফল দীর্ঘ বৃক্ষ প্রকৃতির চিরসবুজ গাছ। কাউ ফল পাকার পর এর কোয়াগুলোতে বীজযুক্ত দানার সাথে মুখরোচক রসালো ভক্ষ্যণীয় অংশ থাকে,যা চুষে খেতে হয়। ফল হিসেবে সরাসরি খাওয়া ছাড়াও জ্যাম-জেলি তৈরি করা হয়। কাঁচা অবস্থায় সবুজ এ ফল পাকলে হলুদ বা কমলা বর্ণ ধারণ করে।
বিস্তৃতিঃ
এদেশে একদা প্রচুর কাউগাছ ছিলো, তবে এখন বেশি দেখা যায়না, তাই কাউফলও বেশ বিরল এখন। বাংলাদেশের সর্বত্র জন্মে।
ভেষজগুণ:
কাউ গাছের ছাল খিচুনি রোগের জন্য এবং ফল আমাশয় ও মাথা ব্যথার জন্য ভেষজ চিকিৎসায় ব্যবহার করা হয়ে থাকে। পাতার নির্যাস সর্দি ও চুলের খুশকি দূর করতে ব্যবহার হয়।
পুষ্টিগুণ:
এই ফলে আছে প্রচুর ভিটামিন সি যা ত্বকের জন্য অত্যধিক উপকারী। আরো আছে কপার, ফাইবার, ম্যাঙ্গানিজ ও ম্যাগনেশিয়াম যা শরীরের হাড় মুজবত রাখতে সাহায্য করে। এতে আছে খনিজ ও পটাসিয়াম যা হৃদস্পন্দনে সাহায্য করে, এবং রক্তচাপ, স্ট্রোক ও হার্ট রোগের বিরুদ্ধে সুরক্ষা করে।
অন্যান্য তথ্য:
প্রজাতিটির সংকটের কারণ আবাসস্থল ধ্বংস, অবৈধরূপে গাছ কর্তন ও অরণ্য পরিস্কার। বাংলাদেশে কাউ ফল সংরক্ষণের জন্য কোনো পদক্ষেপ গৃহীত হয়নি।
















