ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার।

কার্যালয়ে ঢুকে ইউপি মেম্বারকে মারধর

মোঃ মোজাম্মেল হক জেলা প্রতিনিধি জামালপুর 
  • নিউজ প্রকাশের সময় : ১০:২৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪ ১০৭ বার পড়া হয়েছে

জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়ন পরিষদের ইউনিয়ন পরিষদ ভবনে ঢুকে এক ওয়ার্ড মেম্বারকে বেধড়ক মারধর করেছে স্থানীয় সন্ত্রাসী। মারধরের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।ওয়ার্ড মেম্বারের নাম রেজাউল হক। তিনি দুই নম্বর ওয়ার্ড মেম্বার। হামলায় জড়িত আল মামুন ওই ইউনিয়নের চাপারকোনা গ্রামের আমিনুদ্দিন মাস্টারের ছেলে। বুধবার (১৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে ইউনিয়ন পরিষদ ভবনের সচিবের কক্ষে এ ঘটনা ঘটে।ইউপি মেম্বার রেজাউল হক অভিযোগ করে বলেন, সচিবের রুমে বসে তিনি দাপ্তরিক কাজ করছিলেন। এসময় আল মামুন তার সহযোগীদের নিয়ে ইউনিয়ন পরিষদে ঢুকে তাকে বাইরে যেতে বলেন। কাজ রেখে তিনি বাইরে যেতে না চাইলে আল মামুন চড়াও হয়ে এলোপাতাড়ি কিল-ঘুসি মারতে থাকেন। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।বিষয়টি নিশ্চিত করে ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক স্বপন বলেন, ‘অভিযুক্ত আল মামুন এলাকার চিহ্নিত সন্ত্রাসী। সে এলাকায় বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। এর আগে সে আমার বাড়িতেও হামলা ও এক ইউপি মেম্বারকে হুমকি দিয়েছিল।’অভিযুক্ত আল মামুনের বক্তব্য জানতে তার ফোনে বারবার চেষ্টা করলেও বন্ধ পাওয়া যায়।সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুশফিকুর রহমান বলেন, ইউপি মেম্বারকে মারধরের ঘটনা শুনেছি। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কার্যালয়ে ঢুকে ইউপি মেম্বারকে মারধর

নিউজ প্রকাশের সময় : ১০:২৯:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪