ঢাকা ০৯:১২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল।  মিডিল ইস্টে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জনগণের সমর্থন নিয়ে ইউপি নির্বাচনে অংশ নিতে চান শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া।  গণঅধিকার পরিষদে আনিসুর রহমান মুন্নার বহিষ্কারাদেশ প্রত্যাহার COAST Foundation সমৃদ্ধি কর্মসূচি পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকে এস এফ) এর সহায়তায় নাক,কান,গলা ও মেডিসিন বিষয়ক বিনামুল্যে স্বাস্থ‍্যক‍্যাম্প 2026 লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৫ কর্মী, হযরত শাহজালালে সহায়তা নিশ্চিত সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশের রাষ্ট্রদূত Abdulla Ali AlHmoudi পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, এমপি’র সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

কালাই উপজেলাতে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

স্টাফ রিপোটার :মো:মিশিকুল মন্ডল
  • নিউজ প্রকাশের সময় : ০৭:২০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪ ১০২ বার পড়া হয়েছে

আর মাত্র ৫ দিন পর শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। পূজাকে আরো উৎসবমুখর করতে কালাই এর পূজা মণ্ডপ গুলোয় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। দেবী দুর্গাকে সাজাতে রাত-দিন ব্যস্ত সময় কাটাচ্ছেন উপজেলা প্রতিমা কারিগররা। শত কষ্টের মধ্যেও দুর্গাকে সাজাতে পেরে কিছুটা প্রশান্তি পাচ্ছেন এসব কারিগর।আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠী দিয়ে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আর এই দুর্গাপূজাকে কেন্দ্র করে মণ্ডবে মণ্ডবে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রতিমাশিল্পীর তুলির আঁচড়ে যেন প্রাণ সঞ্চারিত হচ্ছে দেবী দুর্গার। প্রতিমা কারিগরদের যেন দম ফেলার সময় নেই। এবার কালাই উপজেলায় সর্বমোট ২৪ টি মণ্ডবে পূজা অনুষ্ঠিত হবে।এদিকে বেশ কয়েকটি পূজা মণ্ডবে ঘুরে এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে পুরোদমে প্রতিমা তৈরির কাজ চলছে। দিনরাত প্রতিমাশিল্পীরা কাজ করছেন। খড় আর কাঁচামাটি ও রঙের কাজ শেষে এখন নানা সাজসজ্জায় দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক ও গণেশসহ সব দেবতাকে বর্ণিল করে তোলার কাজ চলছে। দুর্গাপূজাকে সুষ্ঠু, সুন্দর ও নিরাপদভাবে সম্পন্ন করার লক্ষ্যে উপজেলা নির্বাহী অফিসার ইউএনও শামীমা আক্তার জাহান ও থানা নির্বাহী অফিসার মোঃ ওয়াসিম আলবারী। উপজেলা পূজা কমিটির পক্ষ থেকে নেয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা। এরই মধ্যে পূজা মন্ডপের সভাপতি সেক্রেটারি ও বিএনপি জামাত দলের সঙ্গে মতবিনিময় করেছেন উপজেলা প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কালাই উপজেলাতে প্রতিমা তৈরিতে ব্যস্ত মৃৎশিল্পীরা

নিউজ প্রকাশের সময় : ০৭:২০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৪ অক্টোবর ২০২৪