ঢাকা ১০:০৯ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঈদুল ফিতরের তারিখ ঘোষণা করল সৌদি আরব খাল খননের মাধ্যমে এই এলাকায় কৃষিতে বিপ্লব ঘটবে। ” —প্রতিমন্ত্রী নুরুল হক নুর।  বাংলাদেশে টাকার অদ্ভুত বাজার: গুলিস্তানের হকারদের কাছে নতুন নোট—কার হাতে নিয়ন্ত্রণ কোন্ডা ইউনিকন চেয়ারম্যান প্রার্থীর পক্ষ থেকে ঈদুল ফিতরের ঈদ সামগ্রী বিতরণ , ইফতার ও দোয়া মাহফিল  খুলনায় সড়ক দুর্ঘটনায় বর–কনে, বাবা ও তিন ভাইসহ একই পরিবারের ১২ জনের মর্মান্তিক মৃ*ত্যু স্বনির্ভর বাংলাদেশ গড়তে জনগণের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী তারেক রহমান মানবসেবার অঙ্গীকার নিয়ে ট্রেনিং সেন্টারের পথে ডা. আব্দুল হালিম এসকে ভূমি সেবা দুর্নীতিমুক্ত রাখতে সবার প্রতি আহ্বান — মোঃ আলমগীর হোসেন পবিত্র মাহে রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে র‌্যাব-৮, পবিত্র মাহে রমজান উপলক্ষে কোস্ট ফাউন্ডেশনের উদ্যেগে ইফতার ও দোয়া মাহফিল। 

কুমিল্লা ১৫৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বরিশালকে

রিপোর্টার মোঃ নিরব 
  • নিউজ প্রকাশের সময় : ০৮:৪০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪ ১০১ বার পড়া হয়েছে

বাংলাদেশ প্রিমিয়ার লিগের হাই ভোল্টেজ ফাইনালে মুখোমুখি হয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও ফরচুন বরিশাল। আগে ব্যাট করতে নেমে কুমিল্লা ১৫৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বরিশালকে।

হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। বরিশালের ইনিংস ছিল অপরিবর্তিত, কুমিল্লা সুযোগ দেয় মুস্তাফিজুর রহমানকে। সুনীল নারাইন রানের খাতা খুলেন চার হাঁকিয়ে। পরের বলে ওবেদ ম্যাকয় নারাইনের ক্যাচ ছেড়ে হতাশ করেছিলেন দর্শকদের। তবে কাইল মেয়ার্সকে ঠিকই নারাইনের উইকেট এনে দেন ওভারের পঞ্চম বলে, শর্ট ফাইন লেগে অবিশ্বাস্য এক ক্যাচে।দলীয় ৬ রানে নারাইনের বিদায়ের পরও কুমিল্লাকে আগলে রেখেছিলেন অধিনায়ক লিটন দাস ও তাওহীদ হৃদয়। তবে দুজনের কেউই থিতু হতে পারেননি। হৃদয় ১০ বলে ১৫ ও লিটন ১২ বলে ১৬ রান করে সাজঘরের পথ ধরেন। চাপের মুখে জনসন চার্লস ১৭ বলে ১৫ রান করে বিদায় নেন দলীয় ৬৫ রানে। মাহিদুল ইসলাম অঙ্কন যখন আরও সাবধানী ব্যাটিং শুরু করেছেন, তখন মঈন আলীও বিদায় নেন, ৬ বল খেলে ব্যক্তিগত ৩ রানে। দলীয় ৩৯ রানে ৫ উইকেট হারিয়ে কুমিল্লা অনেকটাই ব্যাকফুটে চলে যায়। ষষ্ঠ উইকেটে জাকের আলী অনিককে নিয়ে দলের হাল ধরেন অঙ্কন। দুজনে মিলে গড়েন ৩৬ রানের পার্টনারশিপ। ২টি করে চার-ছক্কা হাঁকানো অঙ্কন ৩৫ বলে ৩৮ রান করে বিদায় নিলে ক্রিজে নামেন আন্দ্রে রাসেল।নেমেই রাসেল দেখানো শুরু করেন তার মাসল পাওয়ার। স্লগ ওভারে তার বিধ্বংসী ব্যাটিং কুমিল্লাকে এনে দেয় সন্তোষজনক পুঁজি। ১৪ বলে ২৭ রান করে অপরাজিত থাকেন ৪টি ছক্কা হাঁকানো রাসেল। ২৩ বলে ২০ রান করে অপরাজিত থেকে মাঠ ছাড়েন জাকেরও। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান দাঁড়ায় কুমিল্লার সংগ্রহ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কুমিল্লা ১৫৫ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে বরিশালকে

নিউজ প্রকাশের সময় : ০৮:৪০:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০২৪