কুমিল্লায় ‘জাপান-বাংলাদেশ ফাউন্ডেশন (JBRC)’ শাখার উদ্বোধন, জাপানে উচ্চ শিক্ষা ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

- নিউজ প্রকাশের সময় : ১০:২৮:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ১১২ বার পড়া হয়েছে

কুমিল্লা,আজ – জাপানে উচ্চ শিক্ষা, কর্মসংস্থান ও নাগরিকত্ব সংক্রান্ত সেবা প্রদানের লক্ষ্যে জাপান বাংলাদেশ ফাউন্ডেশন (JBRC)-এর কুমিল্লা শাখার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নতুন এই শাখা স্থানীয় শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের জন্য জাপানের সঙ্গে সংযুক্ত হবার একটি গুরুত্বপূর্ণ সেতুবন্ধন তৈরি করবে বলে গোলাম আযম আশা প্রকাশ করেছেন।কুমিল্লা ঝাউতলা স্বপ্ন সুপার মার্কেটের ৩য় তালায়, আজ (২৮ জুন ২০২৫)-বিকেলে এ এক অনাড়ম্বর আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হোসাইন।চেয়ারম্যান: জাপান বাংলাদেশ ফেডারেশন,এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম আযম, প্রভাষক: সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ইবনে তাইমিয়া স্কুল এন্ড কলেজ।JBRC-এর লক্ষ্য ও কার্যক্রম:JBRC মূলত জাপানে উচ্চ শিক্ষা, স্কলারশিপ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, চাকুরির সুযোগ এবং অভিবাসন/নাগরিকত্ব বিষয়ক পরামর্শ প্রদান করে থাকে। প্রতিষ্ঠানটি বাংলাদেশের যুব সমাজকে বৈশ্বিক পর্যায়ে এগিয়ে নিতে দীর্ঘমেয়াদী কার্যক্রম পরিচালনা করছে।“কুমিল্লা অঞ্চলের মেধাবী ও আগ্রহী শিক্ষার্থীরা যেন জাপানের উন্নত শিক্ষাব্যবস্থা ও চাকুরির বাজারে প্রবেশাধিকার পায়, সেই লক্ষ্যে আমরা এই শাখা চালু করেছি,” বলেন প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ হোসাইন।এই শাখা উদ্বোধনের মাধ্যমে কুমিল্লা অঞ্চলের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা এখন আরো সহজেই জাপানে পড়াশোনা ও কর্মজীবনের সুযোগ গ্রহণ করতে পারবেন। জাপান-বাংলাদেশ মৈত্রীর নতুন অধ্যায় রচনায় JBRC একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা জানিয়েছেন।
















