ঢাকা ০৬:২০ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন।  বস্তা পদ্ধতিতে বসত বাড়ীর আঙ্গিনায় আদা চাষের উপকরণ বিতরণ।  দেশের জ্বালানি তেলের সংকটে অর্থনীতির চাকা ব্যাটারি চালিত অটো রিক্সা ও গার্মেন্টস কর্মী সহ নিম্ন আয়ের সকল মানুষের আত্মচিৎকার। পটুয়াখালী উৎসবমুখর ও কঠোর নিরাপত্তায় শুরু হলো এসএসসি ও সমমানের পরীক্ষা সারাদেশে একযোগে শুরু হলো ২০২৬ সালের এসএসসি পরীক্ষা হাম কি সত্যি-ই ভয়ানক সিঙ্গাপুর থেকে মালয়েশিয়ায় মির্জা আব্বাস, শারীরিক অবস্থার উন্নতি মানবিক আবেদনঃ এক পায়ে জীবনযুদ্ধ- সাংবাদিক নেতা মোঃ মতিউর রহমানের পাশে দাঁড়ান

কেরানীগঞ্জের মাদক সম্রাট কবির ২০ লাখ টাকার গাজাসহ গ্রেফতার 

দেলোয়ার খান প্রতিনিধি 
  • নিউজ প্রকাশের সময় : ০৬:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪ ১১৩ বার পড়া হয়েছে

কেরাণীগঞ্জের হযরতপুর থেকে ৬১ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ০১ মাদক কারবারি কবির হোসেন (৫৫) কে গ্রেফতার করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। গতকাল (১৪ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বৌনাকান্দি গ্রামে থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত কবির হোসেন মৃত আঃ হান্নান ওরফে সুরুজ এর ছেলে।তিনি দীর্ঘদিন যাবৎ মাদকের বড় চালান স্থানীয়ভাবে বিক্রয়ের উদ্দেশ্যে সীমান্তবর্তী জেলা কুমিল্লা থেকে নিয়ে আসতো। ব্যপারটি পুলিশ অবগত হলে মাদক উদ্ধারের লক্ষ্যে অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির এর নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নিঃ) শহিদুল ইসলাম ও এসআই (নিঃ) শাহ-আলম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালালে আসামীরা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে পুলিশ মোঃ কবির হোসেন (৫৫)-কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং কৌশলে অপর ০২আসামী পালিয়ে যায়।এসম্ল্য গ্রেফতারকৃত আসামী কবির হোসেন এর বসতবাড়ীর দক্ষিণ ভিটির উত্তর দরজায় টিনের ছাপড়া ঘরের মেঝেতে রাখা প্লাষ্টিকের বস্তা খাকি রংয়ের কসটেপ দ্বারা মোড়ানো মোট ১৫ বান্ডেল গাঁজা, যার প্রতিটি বান্ডেলের ওজন ৪ কেজি ১০০ গ্রাম, সর্বমোট ওজন ৬১ কেজি, ৫০০ গ্রাম গাঁজা (মূল্য অনুমান ১৮,৪৫,০০০/- টাকা) জনসম্মুখে আসামী কবির হোসেন এর হেফাজত হতে উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উক্ত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় ধৃত আসামীর সাথে পলাতক আসামী ২। রেখা আক্তার ও ৩। মোঃ জাকির সহ মাদকের বড় চালান এনে ছোট ছোট ভাগ করে বিক্রি করে। পরবর্তীতে এ ঘটনায় এসআই (নিঃ) শাহ-আলম বাদী হয়ে কেরাণীগঞ্জ মডেল থানার মামলা নং- ২০, তাং- ১৪/০৩/২০২৪ খ্রিঃ, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১৯ (গ)/৪১ রুজু করেন। গেফতারকৃত আসামীর বিরুদ্ধে বাংলাদেশের বিভিন্ন থানায় একাধিক মাদকের মামলা রয়েছে। মূলত এরা কুমিল্লা থেকে মাদক এনে ঢাকা, কেরাণীগঞ্জ ও মানিকগঞ্জ এর বিভিন্ন জায়গায় মাদকের বড় বড় চালান সরবারহ করে থাকে। মামলার তদন্ত অব্যাহত আছে।গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ মোঃ কবির হোসেন (৫৫), পিতা-মৃত আঃ হান্নান ওরফে সুরুজ, সাং-বৌনাকান্দি, থানা-কেরাণীগঞ্জ মডেল, জেলা- ঢাকা।উদ্ধারঃ ১। ৬১ কেজি ৫০০ গ্রাম গাঁজা, মূল্য অনুমান ১৮,৪৫,০০০/- (আঠার লক্ষ পয়তাল্লিশ হাজার) টাকা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

কেরানীগঞ্জের মাদক সম্রাট কবির ২০ লাখ টাকার গাজাসহ গ্রেফতার 

নিউজ প্রকাশের সময় : ০৬:৪৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৫ মার্চ ২০২৪