ঢাকা ০৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০৮ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দূর্নীতি অনিয়মের পটুয়াখালী জেলা ঠিকাদারি প্রতিষ্ঠান।  ডা. মাহমুদা মিতু: চিকিৎসক থেকে জনমানুষের রাজনীতির অনুপ্রেরণা ফেক আইডি ও পরিচয় জালিয়াতির বিরুদ্ধে কঠোর অবস্থান, শাহবাগ থানায় জিডি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক নুর, দক্ষতা উন্নয়ন ও বিদেশে কর্মসংস্থানে  টেকনাফে নৌবাহিনীর অভিযানে প্রায় ৩০ কোটি টাকা মূল্যের মাদক  এবং বিদেশি অস্ত্র উদ্ধার।  ৯৯৯ ফোন করে মেঘনা নদী থেকে ভাসমান বোট উদ্ধার ও ১২ যাত্রীকে দুর্ঘটনা থেকে রক্ষা করলেন কোস্ট গার্ড। গণমাধ্যম সপ্তাহের শোভাযাত্রা আজ, সাংবাদিক নির্যাতন রোধে সুরক্ষা আইনের দাবি সাভার উপজেলা যুব অধিকার পরিষদের নতুন কমিটি ঘোষণা: পহেলা মে দিবস শ্রমিক দলের অধিকার প্রতিষ্ঠার অঙ্গীকার। কোস্ট ফাউন্ডেশনের মাধ্যমে বিনামূল্যে চোখের ছানি অপারেশন সম্পন্ন। 

ক্ষেতলাল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন বাবা,- প্রত্যাহার ছেলে

স্টাফ রিপোর্টার মেহেদুল ইসলাম
  • নিউজ প্রকাশের সময় : ১০:৩১:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪ ৯২ বার পড়া হয়েছে

জয়পুরহাটের ক্ষেতলালে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বাবা-ছেলেসহ পাঁচ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে বাবাসহ চার জনের মনোনয়ন রাখা হলেও প্রত্যাহার করা হয়েছে ছেলেরটা। সোমবার (২২ এপ্রিল) জেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।এর আগে চেয়ারম্যান পদে উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম মন্ডল, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য তাইফুল ইসলাম তালুকদার, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব দুলাল মিয়া সরদার, নাজ্জাসী ইসলাম ও আসলাম হোসেনসহ পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।এদের মধ্যে চেয়ারম্যান প্রার্থী আসলাম ক্ষেতলাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী দুলাল মিয়ার ছেলে। তারা বাবা-ছেলে একই পদে মনোনয়ন তুলেছিলেন। আজ ছেলে আসলাম হোসেন ব্যক্তিগত কারণ দেখিয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।এর ফলে চেয়ারম্যান পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এদের মধ্যে তিনজন প্রার্থীর আওয়ামী লীগ দলীয় পদবী থাকলেও অন্য একজনের কোন দলীয় পদবী নেই। তবে নতুন মুখ চেয়ারম্যান প্রার্থী নাজ্জাসী ইসলাম জানিয়েছেন তার পিতা আবদুল হাকিম চৌধুরী ক্ষমতাসীন আওয়ামী লীগ এর তৃণমূল পর্যায়ে রাজনীতির সঙ্গে সংযুক্ত। সেইসূত্রে তিনি আওয়ামী লীগ পরিবারের সন্তান।এছাড়াও এই নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৩ জন। তারা হলেন মতলুব হোসেন, সাজ্জিদ মন্ডল ও এস এম তুহিন। তাদের মধ্যে কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি।এ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন ৬ জন প্রার্থী। তারা হলেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নুরুনন্নাহার গুন্নাহ, রহিমা আক্তার, আফিয়া খাতুন, খোতেজা বেগম, সামিমা আখতার ও নুরবানু খাতুন। এদের মধ্যেও কেউ মনোনয়ন প্রত্যাহার করেননি।নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, প্রথম ধাপে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল আজ ২২ এপ্রিল, প্রতীক বরাদ্দ হবে আগামীকাল ২৩ এপ্রিল ও ভোট গ্রহণ হবে আগামী ৮ মে।ক্ষেতলাল উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, এ উপজেলায় মোট ভোটার ৯৪ হাজার ১০ জন। পুরুষ ভোটার ৪৬ হাজার ৬শ ৮৬ জন, নারী ভোটার ৪৭ হাজার ৩শ ২৩ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন একজন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ক্ষেতলাল উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে লড়বেন বাবা,- প্রত্যাহার ছেলে

নিউজ প্রকাশের সময় : ১০:৩১:৩০ অপরাহ্ন, সোমবার, ২২ এপ্রিল ২০২৪